• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

সহকর্মীদের ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন অধ্যাপক আব্দুল হামিদ তালুকদার

আবুল কালাম / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে ওই কলেজের সহকারী অধ্যাপক মো.আব্দুল হামিদ তালুকদারকে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ এই আয়োজন করে।

কলেজের সিনিয়র প্রভাষক সৈয়দ জিয়াউল হক লিটন এতে সভাপতিত্ব করেন। সিনিয়র প্রভাষক ফারুক হাসান ফয়সাল ও প্রভাষক আব্দুল্লাহ আল মামুনের যৌথ সঞ্চালনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, সিনিয়র প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকী, প্রভাষক নিহার রঞ্জন দেবনাথ,শুভাষ চন্দ্র সরকার, ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন, সদস্য সচিব আনসারুল হক প্রমুখ।

সংবর্ধিত সহকারী অধ্যাপক মো.আব্দুল হামিদ তালুকদার বলেন,প্রায় ৩১বছর ধরে প্রাণ প্রিয় এই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করতে করতে গিয়ে শিক্ষক,অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষার্থীদের সর্বাত্মক সহায়তা পেয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা