• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জয়পুরহাটে সারের ডিলার নিয়োগ নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা চন্দন

বাবুল হোসেন / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সারের ডিলার নিয়োগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন।

সোমবার ( ২৬ অক্টোবর ) জয়পুরহাট জেলা প্রশাসকের সঙ্গে স্থানীয় সমসাময়িক নানা সমস্যা ও নাগরিক দুর্ভোগ নিয়ে;আলোচনা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

​সারের ডিলার নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ওবায়দুর রহমান চন্দন বলেন, সারের ডিলার নিয়োগে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই। রাজনৈতিক উদ্দেশ্যে অনেকে কথা বলার জন্যই এসব কথা বলছেন।জয়পুরহাট জেলায় সার ডিলার নিয়োগে কোনো অনিয়ম বা ব্যত্যয় ঘটেছে কি না তা আমার জানা নেই। তবে যদি এমন কিছু ঘটে থাকে, তবে জেলা প্রশাসকসহ সারের মনিটরিং কমিটি রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তারাই এ বিষয়ে সঠিক জবাব দেবেন।

​জেলা প্রশাসকের সাথে জয়পুরহাট শহরের যানজট নিরসন, জিরো পয়েন্ট এলাকায় গোলচত্বর নির্মাণ, রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিকদের বিভিন্ন ভোগান্তি ও সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষকদলের আহবায়ক সেলিম রেজা ডিউক,জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস মতিন,জেলা ছাত্রদলের সভাপতি এ কে এম গোলাম মাহফুজ শুভ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা