• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বসতবাড়ি ভাঙচুর, আড়াই শ বাঁশ কাটার অভিযোগ

এম এ হোসেন পাটোয়ারী / ৭৩ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

রংপুরের পীরগাছায় জীবিকার তাগিদে ঢাকায় অবস্থানের সুযোগে এক নারীর বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও গাছপালাসহ প্রায় আড়াই শ বাঁশ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর আপন বোন ও বোনজামাইয়ের বিরুদ্ধে।  উপজেলার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়। এতে প্রায় ৮০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগীর।

​ঘটনার শিকার মোরশেদা বেগম উত্তর অনন্তরাম গ্রামের মৃত মনসুর আলীর মেয়ে। এ ঘটনায় বিচার, ক্ষতিপূরণ ও নিরাপত্তা চেয়ে স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা কামনা করেছেন তিনি।

​অভিযোগ সূত্রে জানা যায়, পীরগাছার ইটাকুমারী ইউনিয়নের উত্তর অনন্তরাম গ্রামের বাসিন্দা মোরশেদা বেগম জীবিকার তাগিদে ঢাকায় থাকেন। সম্প্রতি তিনি বাড়িতে না থাকার সুযোগে তাঁর বোন লাইলী বেগম, বোনজামাই মাহবুবার রহমান ও রমজান আলী বসতবাড়িতে হামলা চালান। একপর্যায়ে গত শনিবার বিকেলে তাঁরা বাড়ির বসতঘর ভাঙচুর করে প্রায় ২০০ থেকে ২৫০টি বাঁশ কেটে নিয়ে যান। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগী মোরশেদা বেগম স্থানীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করলে তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

​কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী মোরশেদা বেগম বলেন, “আমি অত্যন্ত দরিদ্র মানুষ। ঢাকায় কাজের তাগিদে থাকার সুযোগে আমার বসতবাড়ি ভাঙচুর ও বাঁশঝাড় কেটে সাবাড় করা হয়েছে। এর আগেও ২০২২ সালে তাঁদের লোকজনের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হয়েছিলাম। বিচার চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। এখন নিজের বাড়িতে যেতেও ভয় পাচ্ছি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার, ক্ষতিপূরণ এবং নিরাপদে বসবাস করার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ চাই।”

​তবে অভিযোগ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত লাইলী বেগম ও মাহবুবার রহমান বাঁশ কাটার কথা স্বীকার করে দাবি করেন, তাঁরা অন্য কারও জায়গা থেকে নয়, বরং নিজেদের অংশের বাঁশই কেটেছেন।

​এ বিষয়ে স্থানীয় পীরগাছা থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন জানায়, লিখিত অভিযোগ কিংবা আইনি আবেদন পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা