• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

মানিকগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৩

আজহার হোসেন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি; / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮) ও একই গ্রামের সাহানের ছেলে ইয়াসিন (২২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। একই সময়ে ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে একটি ব্যাটারিচালিত ইজিবাইক বরংগাইল হাটের দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনায় ইজিবাইকের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হন। পরে আহত চালককে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা