• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

সীতাকুণ্ডে প্রেমতলা পূজামণ্ডপে সম্প্রীতির বার্তা, বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

ধর্ম যার যার, রাষ্ট্র সবার: আসলাম চৌধুরী এফসিএ

চট্টগ্রাম-৪ আসনের নির্বাচিত সংসদ সদস্য লায়ন মো. আসলাম চৌধুরী এফসিএ বলেছেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা প্রত্যেকে নিজ নিজ ধর্ম পালনের মধ্য দিয়ে একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আছি, থাকব। ধর্মীয় পরিচয় ভিন্ন হলেও আমরা সবাই একই রাষ্ট্রের নাগরিক। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি উন্নত ও নিরপেক্ষ রাষ্ট্র গড়ে তুলতে হবে।”

শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডের প্রেমতলা পূজামণ্ডপে আয়োজিত আলোচনা সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসলাম চৌধুরী বলেন, সৃষ্টিকর্তা পৃথিবীতে বিভিন্ন ধর্মের মানুষ সৃষ্টি করেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালন করেন। কিন্তু সবাই একই সমাজে, একই রাষ্ট্রে বসবাস করেন। তাই পারস্পরিক ভ্রাতৃত্ব, সহনশীলতা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে। সমাজে কোনো ধরনের হিংসা, বিদ্বেষ কিংবা সাম্প্রদায়িক বিভেদ নয়; বরং মানবিকতা ও সম্প্রীতিই হোক আমাদের পরিচয়।

তিনি আরও বলেন, সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।

প্রেমতলা পূজামণ্ডপের সভাপতি বিজয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, সদস্যসচিব মো. মোরসালিন, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব মো. সালে আহমদ সলু, সাবেক সভাপতি মো. ইউছুফ নিজামী, সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, সাবেক ছাত্রদল নেতা বখতেয়ার উদ্দিন, সাবেক কমিশনার মোহাম্মদ সেলিম ও ছোট সেলিম।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর ৫ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ও কমিশনার প্রার্থী মো. শহিদুল্লাহ ভূঁইয়া, সীতাকুণ্ড বাজার কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রফিক, সহসভাপতি নুর মোহাম্মদ, সাবেক মহিলা কমিশনার মাসুদা আক্তার, মাহফুজা মাওলা লাকী, পৌর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু সিদ্দিক বাল্লা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কমিশনার প্রার্থী সৈয়দ মো. আলাউদ্দিন, ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক নাজমুল হুদা সোহাগ, বিএনপি নেতা জহিরুল ইসলাম নাসির, ছাত্রনেতা নাসির এবং পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।

ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি সুনন্দ ভট্টাচার্য সাগর, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অমলেন্দু কনক ও সাধারণ সম্পাদক বাবুল বাহাদুর শাস্ত্রী, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি সুজন মল্লিক ও সাধারণ সম্পাদক পাপন কৃষ্ণ দাশসহ স্থানীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোহন পাল।

অনুষ্ঠানে প্রধান অতিথি আসলাম চৌধুরী প্রেমতলা পূজামণ্ডপ এলাকার বাউন্ডারি ওয়াল নির্মাণসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। তাঁর এ আশ্বাসে স্থানীয় পূজামণ্ডপ সংশ্লিষ্টদের মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা