• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

আদিতমারীতে দুর্গাপূজার নিরাপত্তায় প্রশাসনের কঠোর নজরদারি

আব্দুল লতিফ সরকার / ৪১ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে লালমনিরহাটের আদিতমারীতে কঠোর ও নিরবিচ্ছিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। পূজা মণ্ডপগুলোতে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে।

​প্রশাসন সূত্র জানায়, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে উপজেলা ও পুলিশ প্রশাসন যৌথভাবে মাঠে নেমেছে। আদিতমারী উপজেলার প্রতিটি মণ্ডপে আনসার ও পুলিশের পাশাপাশি কড়া নজরদারি রাখা হচ্ছে, যাতে ভক্ত ও দর্শনার্থীরা নিরাপদে ও নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারেন।

​নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব জানান, দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা যাতে না ঘটে, সে লক্ষ্যে পুলিশের টহল টিম সার্বক্ষণিক মাঠে থাকবে।

​আদিতমারী উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজা বেগম জানান, শান্তি-শৃঙ্খলা রক্ষায় উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সবকটি পূজা মণ্ডপে নিয়মিত তদারকি চালানো হচ্ছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রশাসন প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা