• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

দুর্গোৎসবে পাঁচবিবির ১,৮০০ পরিবারের পাশে মেয়র প্রার্থী শামীম

বাবুল হোসেন / ৯৩ Time View
Update : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার সনাতন ধর্মাবলম্বী ১ হাজার ৮০০ পরিবারের মাঝে পূজাসামগ্রী বিতরণ করেছেন পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় পাঁচবিবি রেলস্টেশনের পূর্ব পাশে খাদ্যগুদামসংলগ্ন স্কুল মাঠে তাঁর ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে এ পূজাসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রত্যেক পরিবারের হাতে একটি শাড়ি, চিনি, নারিকেলসহ প্রায় ১ হাজার টাকা মূল্যের পূজাসামগ্রীর প্যাকেট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি সামছুল হোদা দুলাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবু পরমেশ্বর, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক অধ্যাপক সুশীল দাস, সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র দাস, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ সরকার বাপ্পী, দমদমা পৌর মহাশ্মশানের সভাপতি মনোরঞ্জন দাস রতন, বারোয়ারী মন্দিরের সাধারণ সম্পাদক গোকুল চন্দ্র, খালেদা তারেক মুক্তি পরিষদের সভাপতি খালেক চৌধুরীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ।

বিতরণকালে শামীম হোসেন মন্ডল বলেন, “দীর্ঘ ১৭ বছর বিএনপি ক্ষমতার বাইরে থাকায় আপনাদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ করার সুযোগ হয়নি। ৫ আগস্ট-পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছি। পৌরসভার মসজিদ, মন্দির ও গির্জাসহ এমন কোনো প্রতিষ্ঠান নেই, যেখানে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতা করিনি।

আমারও একটি আশা আছে। আগামী পৌরসভা নির্বাচনে আপনাদের সেবা করার জন্য মেয়র পদে নির্বাচন করতে যাচ্ছি। আপনারা যদি আমার পাশে থাকেন এবং আমাকে সমর্থন করেন, তাহলে আগামীতে আরও ব্যাপকভাবে সহযোগিতা করতে পারব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুনুর রশিদ সজল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা