• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পীরগাছায় জমি বিরোধে সশস্ত্র হা’ম’লা, আ’গু’নে ছাই বসতঘর

এম এ হোসেন পাটোয়ারী / ৭৩ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রংপুরের পীরগাছায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে গভীর রাতে এক কৃষকের বসতবাড়িতে সশস্ত্র হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে টিনশেড ঘরসহ হাঁস-মুরগি ও ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় গোয়ালঘর থেকে তিনটি গবাদিপশু এবং ঘর থেকে জমি বিক্রির নগদ ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

​গত (১১ অক্টোবর) গভীর রাতে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের রামসিংহ গ্রামে এই তাণ্ডব চালানো হয়। এতে ভুক্তভোগী পরিবারের প্রায় পৌনে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

​ঘটনার প্রত্যক্ষদর্শী ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রামসিংহ গ্রামের কৃষক মো. চান মিয়ার (৪৬) সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় কয়েকজনের বিরোধ চলে আসছিল। ঘটনার রাতে চান মিয়া পাশের গ্রামে তাঁর ভাইয়ের বাড়িতে অবস্থান করছিলেন এবং তাঁর স্ত্রী-সন্তানেরা নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন।

​রাত আনুমানিক ১টার দিকে দেশীয় ধারালো অস্ত্র, বল্লম, লোহার রড ও কুড়ালসহ ২০-২৫ জনের একদল দুর্বৃত্ত জমি দখলের উদ্দেশ্যে চান মিয়ার বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা বসতবাড়িতে আগুন ধরিয়ে দিলে উত্তর দুয়ারি ১৮ হাত দৈর্ঘ্যের একটি টিনশেড ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়। আগুনে পুড়ে মারা যায় ঘরে থাকা ৮টি মুরগি ও ৩টি ছাগল।

​পরবর্তীতে হামলাকারীরা গোয়ালঘর থেকে প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের তিনটি গরু নিয়ে যায় এবং পশ্চিম দুয়ারি ঘরের বাক্সে রাখা জমি বিক্রির নগদ ৫ লাখ ৫ হাজার টাকা লুট করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। যাওয়ার সময় দুর্বৃত্তরা খেতের কাঁচা ধান কেটে নষ্ট করে এবং পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেয়।

​ভুক্তভোগী চান মিয়ার স্ত্রী মোছা. কাহমতি আকুল কণ্ঠে বলেন, গভীর রাতে হুট করে চিৎকার ও আগুনের ভাপ পেয়ে ঘুম ভেঙে যায়। বাইরে বেরিয়ে দেখি রামদা-রড হাতে একদল লোক আর ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। জীবনের ভয়ে সন্তানদের নিয়ে পেছনের দরজা দিয়ে পালিয়ে প্রাণ বাঁচাই। চোখের সামনেই ঘরটা ছাই হয়ে গেল, ছাগল-মুরগিগুলো পুড়ে মরে গেল। আমরা এই অত্যাচারের বিচার চাই।

​স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী মো. কাবিল জানান, বিকট শব্দ ও আগুনের শিখা দেখে প্রতিবেশীরা এগিয়ে এলে সশস্ত্র দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালানোর হুমকি দেয়। ফলে তাৎক্ষণিকভাবে আগুন নেভানো বা মালামাল রক্ষা করা সম্ভব হয়নি।

​এ ঘটনায় ভুক্তভোগী কৃষক চান মিয়া বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা পীরগাছার রামসিংহ, দৌলতখা, কাউনিয়ার আজমখা এবং কুড়িগ্রামের রাজারহাট এলাকার বাসিন্দা।

​অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ব্যক্তিরা ঘটনার সাথে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন।

​যোগাযোগ করা হলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক জানান, বসতবাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুটের বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা ও জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা