আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। বিশেষ করে এই ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের নির্বাচনকে ঘিরে সর্বস্তরের জনগণের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও রাজনৈতিক আলোচনা-সমালোচনা।
এবারের নির্বাচনে ৯ নং ওয়ার্ডের সাধারণ জনগণের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সাবেক সফল মেম্বার আবুল হাসনাত (হাসেম)। তিনি আসাম পাড়া হাওড় গ্রামের বিশিষ্ট ব্যক্তিত্ব, মরহুম চুলুমুদ্দীন-এর সুযোগ্য সন্তান ও সাবেক আমজাদ হোসেন মেম্বারের ছোট ভাই এবং ৬ নং, ওয়ার্ডের সাবেক মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
জনপ্রিয়তার শীর্ষে সাবেক মেম্বার হাসেম
অতীতের জনপ্রতিনিধি হিসেবে কাজের অভিজ্ঞতা, সামাজিক দায়বদ্ধতা এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থাকার কারণে এবারও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি আলোচনার শীর্ষে উঠে এসেছেন। স্থানীয় প্রবীণ ও নবীন ভোটারদের মতে, এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের অধিকার আদায়ে আবুল হাসনাত (হাসেম)-এর ভূমিকা অন্যতম।
এলাকাবাসীর ভাবনা ও জল্পনা-কল্পনা
নির্বাচনকে ঘিরে স্থানীয় চা-স্টল থেকে শুরু করে হাটে-বাজারে তাকে নিয়ে চলছে নানা সমীকরণ ও আলোচনা। ৯ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ মনে করছেন, আসন্ন নির্বাচনে তিনি সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসেবে এক শক্তিশালী অবস্থানে রয়েছেন। অতীতের উন্নয়নমূলক কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এবং আসাম পাড়া হাওড়সহ সমগ্র ওয়ার্ডকে একটি আধুনিক ও সুসংগঠিত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে আবুল হাসনাত (হাসেম)-এর বিকল্প নেই বলেই মনে করছেন তার সমর্থকরা।
নির্বাচনী দিন যতোই ঘনিয়ে আসছে, আবুল হাসনাত (হাসেম)-কে ঘিরে ৯ নং ওয়ার্ডে নির্বাচনী আলোচনা ও জনসমর্থন ততই ত্বরান্বিত হচ্ছে।