• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

দোকান নিয়ে বিরোধে মুখোমুখি দুই পক্ষ

বদিউজ্জামান রাজাবাবু  / ৭৭ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে জোর পূর্বক দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দোকানের মালিক দুই ভাই।

বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪ টায় মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর হল রুমে এক লিখিত বক্তব্যে দোকান মালিক বিশ্বজিৎ সাহা দুলাল, ও তার ছোট ভাই সত্যজিৎ সাহা বলেন, হুজরাপুর দাউদপুর রোড সংলগ্ন জায়গা জবর দখলদারকারি জগন্নাথ সাহা গত ৪২ বছর যাবত ভাড়া নিয়ে ব্যাবসা করে আসছে, কিছুদিন আগে সরকার রাস্তা বড় করার জন্য ভূমি অধিগ্রহণে কারনে আমাদের দোকানটি ভাংগা পড়ে, এ অবস্থা দোকানের পিছনের আমাদের নিজস্ব জায়গায় আমরা নতুনকরে দোকান নির্মাণ করতে গেলে জগন্নাথ সাহা (৭০), পিতা- মৃত লক্ষ্মীরতন সাহা, তুষার সাহা (৩২) ও তুর্য সাহা (২৬), উভয়ের পিতা- জগন্নাথ সাহা রড, লাঠি হাঁসুয়া নিয়ে আমাদের দোকান নির্মাণে বাঁধা দেই এবং আমাদের অশীল ভাষায় গালাগালি করে বলে এখানে কোন স্থাপনা নির্মাণ করলে প্রাণে মেরে ফেলবো পরবর্তীতে এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অভিযোগ দিলে সেখানে কোন কাগজ দেখাতে পারেনি তারা উক্ত জায়গায় ৫০ বছর ধরে আছেন এই জন্য নাকি জায়গাটি তাদের বলে দাবি করছেন। বর্তমানে উক্ত জায়গায় সরকারী কাজ চলমান রয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত জগন্নাথ সাহা বলেন আমার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ সম্পন্ন মিথ্যা ও বানোয়াট। আমরা সেখানে ৭৮ সাল থেকে ভাড়া আছি এবং এখানেই ভাড়া থাকতে চাই প্রয়োজনে আদালতে যাব। সদর মডেল থানার এএসআই মাজেদ বলেন, অভিযোগ পাওয়ার পর দুই পক্ষকে থানায় ডাকা হয়েছিলো, বনিবানা না হওয়ায় বিজ্ঞ আদালতে শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা