• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
Headline
ভারত থেকে পুশইনের দাবি, পঞ্চগড়ে ৬ বাংলাদেশি আটক কাটাখালি ব্রিজ বন্ধ, দুর্ভোগে শত শত মানুষ আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, মিলেছে বিস্তারিত তথ্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা শার্শায় প্রাণ গেল কাভার্ডভ্যান হেলপারের পঞ্চগড় ১ আসনের সাবেক এমপি নাইমুজ্জামান মুক্তা গ্রেফতার ‘কলমকে অস্ত্রের মুখে স্তব্ধ করা যাবে না’—যবিপ্রবি প্রেসক্লাব জব্দ সার সরকার নির্ধারিত দামে কৃষকদের মধ্যে বিতরণ হবে ভাইরাল অডিও নিয়ে তোলপাড়, যুব অধিকার পরিষদ নেতা বহিষ্কার টেকসই নগরায়ণে সমন্বিতভাবে কাজ করার আহ্বান শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, জাতীয় সম্মাননা পেলেন ১০২ শিক্ষক

সাংবাদিক দুলালের পাশে দাঁড়ালেন এমপি রায়হান সিরাজী

আবদুস সালাম / ১৭ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

সংবাদ প্রকাশের জেরে সন্ত্রাসী হামলায় আহত জ্যেষ্ঠ সাংবাদিক আব্দুল বারী দুলালকে দেখতে হাসপাতালে ছুটে গেছেন রংপুর-১ (গংগাচড়া ও সিটির আংশিক) আসনের সংসদ সদস্য রায়হান সিরাজী। এ সময় গংগাচড়ার বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজনও হাসপাতালে গিয়ে আহত সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রবিবার (৪ অক্টোবর) বিকেলে গংগাচড়া ৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক আব্দুল বারী দুলালকে দেখতে যান তারা। আব্দুল বারী দুলাল দৈনিক প্রতিদিনের বার্তা ও দৈনিক লাখোকণ্ঠের গংগাচড়া প্রতিনিধি এবং গংগাচড়া উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি।

হাসপাতালে আহত সাংবাদিকের চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে তার শারীরিক অবস্থার বিষয়ে বিস্তারিত জানতে চান সংসদ সদস্য রায়হান সিরাজী। উন্নত চিকিৎসার প্রয়োজন হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

  • এ সময় এমপি রায়হান সিরাজী বলেন, নিজের দায়বদ্ধতার জায়গা থেকেই তিনি আহত সাংবাদিককে দেখতে হাসপাতালে এসেছেন। সাংবাদিকরা দেশের দর্পণ। তারা সমাজের নানা অনিয়ম, অসঙ্গতি ও বাস্তবতা জাতির সামনে তুলে ধরেন। একজন সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তিনি তীব্র নিন্দা জানান।

তিনি আরও বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই। একই সঙ্গে আহত সাংবাদিকের চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে এবং তার চিকিৎসাসেবা যথাযথভাবে চলছে।

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আব্দুল বারী দুলালের ওপর হামলার অভিযোগ ওঠে। এ ঘটনায় সাংবাদিক মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিকরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা