• শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
Headline
প্রিজণ ভ্যানে ওঠার সময় মেজর আখতারুজ্জামানের “ইনকিলাম জিন্দাবাদ” স্লোগান বর্ণাঢ্য আয়োজনে নোবিপ্রবিতে ৪র্থ ন্যাশনাল সায়েন্স ফেস্টের উদ্বোধন অনুষ্ঠিত সীতাকুণ্ডে শেখ হাসিনার জন্মদিন পালনের ভিডিও ভাইরাল, আটক ছাত্রলীগের দুই নেতা লালমনিরহাট ও রংপুরে মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ আর মাত্র ১১ দিন, শেষ মুহূর্তের ব্যস্ততায় প্রতিমা শিল্পীরা রাউজানের হলদিয়ায় ১৩ তম গাউছুল আজম মাইজভান্ডারী মেধাবৃত্তি পরীক্ষা-২৬’ সম্পন্ন আজ ২ অক্টোবর ২০২৬ বাদ জুম্মা শহীদ হাদী চত্বর শাহবাগ ঢাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মান্দারীতে জুলাই বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল উঠান বৈঠকের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শাহ আলম পাঠান, কালীগঞ্জে প্রায় কোটি টাকার বেশি ব্যয়ে গোলাবাড়ী জামে মসজিদের নির্মাণকাজ উদ্বোধন

সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে পটুয়াখালীতে বিএনপির বিক্ষোভ মিছিল

অপূর্ব সরকার / ২৫ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

দেশকে অস্থিতিশীল করার পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের অভিযোগের বিরুদ্ধে পটুয়াখালী জেলা বিএনপির উদ্যোগে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী পৌর শহরের ঝাউতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি। সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটন, জেলা বিএনপি নেতা ও সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ আগস্টের পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে কিছু রাজনৈতিক দল ব্যক্তিস্বার্থে পরিস্থিতি কাজে লাগানোর চেষ্টা করেছিল। তাদের দাবি, সাধারণ জনগণ এসব প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে এবং জনগণ ভোটের মাধ্যমে বিএনপিকে সংখ্যাগরিষ্ঠতা দিয়ে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে।

বক্তারা আরও অভিযোগ করেন, পরাজিত ও সুযোগসন্ধানী রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। বিএনপি ও সাধারণ জনগণ এ ধরনের কর্মকাণ্ড মেনে নেবে না বলেও তারা বক্তব্য দেন। চলমান সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তা প্রতিহত করার হুঁশিয়ারি দেন নেতারা।

সমাবেশে দলীয় সাংগঠনিক কার্যক্রম নিয়েও নেতারা বক্তব্য দেন। তারা জানান, সারা দেশে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি পুনর্গঠন চলছে। দলীয় কমিটিতে ‘হাইব্রিড নেতা’, মাদকসেবী বা মাদক ব্যবসায়ীদের স্থান না দেওয়ার কথা উল্লেখ করেন তারা।

আন্দোলন-সংগ্রামে নির্যাতিত, নিপীড়িত ও ত্যাগী নেতাকর্মীদের যোগ্য মূল্যায়ন করা হবে বলেও নেতারা জানান। একই সঙ্গে সমাজ ও দেশকে মাদকমুক্ত করতে দলের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রাখার কথা বলেন তারা।

সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই পটুয়াখালী শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মী ও সমর্থকেরা ঝাউতলায় জড়ো হতে থাকেন। আয়োজকদের দাবি, জেলার আটটি উপজেলা থেকে প্রায় ১০ হাজার নেতাকর্মী সমাবেশে অংশ নেন। এতে সমাবেশস্থল জনসমাগমে পরিণত হয়।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সন্ত্রাস, নৈরাজ্য ও মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা