• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

শাহ আলমের জন্মসনদ ও মুক্তিযোদ্ধা নথিতে ভিন্ন তথ্য, উঠছে নানা প্রশ্ন

সাঈদ আহমদ / ৬২ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উজলী দিঘীর পাড় গ্রামের মোঃ শাহ আলমের জন্মতারিখ, মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি এবং সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও অভিযোগ উঠেছে।

কাপাসিয়া উপজেলা প্রশাসনের প্রকাশিত মুক্তিযোদ্ধাদের তালিকায় মোঃ শাহ আলম, পিতা—মৃত হাছেন আলী, গ্রাম—উজলী দিঘীর পাড়, ইউনিয়ন—টোক এবং গেজেট/বিশেষ গেজেট/মুক্তিবার্তা নম্বর ২৭১১ উল্লেখ রয়েছে। ২০২১ সালের যাচাই-বাছাই-সংক্রান্ত নথিতেও একই তথ্য পাওয়া যায় বলে জানা গেছে।

অভিযোগকারীদের দাবি, তাঁর জাতীয় পরিচয়পত্রসহ কিছু নথিতে জন্মতারিখ ১ মার্চ ১৯৬৪ উল্লেখ রয়েছে। অন্যদিকে মুক্তিযোদ্ধা-সংক্রান্ত কিছু নথিতে জন্মসাল ১৯৫৭ উল্লেখ থাকার দাবি করা হচ্ছে। ১৯৬৪ সালের জন্মতারিখ সঠিক হলে ১৯৭১ সালে তাঁর বয়স প্রায় ৭ বছর হওয়ার কথা। এ কারণে মুক্তিযোদ্ধা হিসেবে তাঁর স্বীকৃতির প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নথিপত্রের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা।এ ছাড়া অভিযোগ রয়েছে, তাঁর সন্তানরা শিক্ষা ও চাকরির ক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোটার সুবিধা গ্রহণ করেছেন। একই সঙ্গে অভিযোগকারীদের দাবি, ১৯৫৭ সালের জন্মসাল সঠিক হলে সরকারি চাকরির প্রচলিত বয়সসীমা অনুযায়ী ২০১৭ সালের দিকে তাঁর চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা। কিন্তু তিনি ২০২২ সাল পর্যন্ত বেতন-ভাতা উত্তোলন করেছেন। এভাবে প্রায় ৩৫ লাখ টাকা বেতন-ভাতা গ্রহণের একটি অভিযোগও করা হয়েছে। তবে ৩৫ লাখ টাকা গ্রহণের বিষয়টি এবং এর হিসাব স্বাধীনভাবে যাচাই করা হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা