• সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
ভূঞাপুরে ১৫ লাখ টাকা লেনদেনকে কেন্দ্র করে আপন ভাই-বোনের বিরোধ, বড় ভাইয়ের সংবাদ সম্মেলন কুয়াকাটার পর এবার পুরো পটুয়াখালী ঘিরে পর্যটনের মহাপরিকল্পনা শ্রদ্ধা ও ভালোবাসায় বিশ্ব শিক্ষক দিবসে প্রিয় শিক্ষককে স্মরণ ঘাটাইলে শারদীয় দুর্গোৎসব: নিরাপত্তা ও শৃঙ্খলায় বিশেষ নজর সাংবাদিকদের নিরাপত্তায় দ্রুত ‘সাংবাদিক সুরক্ষা আইন’ প্রণয়নের দাবি নবীনদের বরণে বেতগাড়ী একরামিয়া মাদ্রাসায় প্রাণবন্ত আয়োজন ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো’—ডিমলায় বিশ্ব শিক্ষক দিবসে নানা কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অপরিসীম: মানিকগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস দাসপাড়া হরি মন্দিরের সংস্কার উদ্বোধনে মেয়র প্রার্থী শরিফুল ইসলাম খোকন শিশিরভেজা ভোরে প্রকৃতির রূপবদল, আসছে কি শীত?

ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী, ৩০তম বছরে পদার্পণ

মোঃ রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি; / ৫০ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) শিক্ষার্থী কল্যাণ অরাজনৈতিক সংগঠন ‘ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যাম্পাসে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘ডাক দিয়ে যাই’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কমিটির সভাপতি টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রুপম দাশ, প্রকাশনা সম্পাদক কাজী শাহাজাহান, সভাপতির সাংগঠনিক উপদেষ্টা আলী আজম বাবলু, দপ্তর সম্পাদক খোরশেদ আলম ও শ্রম কল্যাণ বিষয়ক সম্পাদক শহীদুল হক ভূঁইয়া।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির মুখপাত্র রাবেয়া সুলতান। বিশেষ বক্তা ছিলেন বৃহত্তর চট্টগ্রাম অঞ্চল কমিটির সভাপতি মো. ফরহাদ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন চট্টগ্রাম অঞ্চল কমিটির সাধারণ সম্পাদক এবং মহসিন কলেজের ভিপি মো. পারভেজ খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের কল্যাণ ও অধিকার নিয়ে কাজ করার লক্ষ্যেই ‘ডাক দিয়ে যাই’ দীর্ঘদিন ধরে কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনের প্রতিষ্ঠার উদ্দেশ্য, শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়েও তারা আলোচনা করেন।
এ সময় চট্টগ্রাম অঞ্চল কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন সহ-সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, গোলাম আজম লিটন, বোরহান উদ্দিন ও জাহাঙ্গীর আলম; সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রুবেল হোসেন নীল; আপ্যায়ন সম্পাদক মাইনুদ্দিন; উচ্চতর বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম; সহ-ক্রীড়া সম্পাদক মো. রুবেল; সহ-প্রচার সম্পাদক রাসেদুল আলম; সহ-সাংগঠনিক সম্পাদক ফয়সাল সরকার; সহ-সাহিত্য সম্পাদক সাইফুল আলম এবং সহ-অর্থ সম্পাদক নয়ন সরকার।
এছাড়াও সংগঠনের সদস্য ফজলু, নাসির উদ্দিন, পারভেজ আহমেদ, রিয়াজ হাওলাদার, হাফিজ, সাগর, ইমন, ইলমা, নাছিমা, আজিম, মিন্টু, কাদের, সাওদা, রোয়াজা, নাহিদুল, হানিফ, দিতি, সানজিদা, সামিয়া, মাইনুদ্দিন ও ইফতেখারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ক্যাম্পাসে ‘ডাক দিয়ে যাই’র ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩০তম বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা