• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

পটুয়াখালীতে কৃতী ৮০ শিক্ষার্থীকে বৃত্তি ও বিশেষ সম্মাননা

অপূর্ব সরকার, পটুয়াখালী জেলা প্রতিনিধি / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যান্ড প্রাক-ক্যাডেট স্কুল ফাউন্ডেশনের উদ্যোগে পটুয়াখালী জেলার ২০২৫ শিক্ষাবর্ষের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র, বৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় পটুয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে এসব পুরস্কার তুলে দেওয়া হয়।

বৃত্তি পরীক্ষায় পটুয়াখালীর রেনেসাঁ আইডিয়াল স্কুল, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুল ও রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের মোট ৫৫০ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৮০ জন কৃতী শিক্ষার্থীকে বৃত্তি, সনদপত্র ও বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা কালচারাল অফিসার কাজী কামরুজ্জামান। পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি ও কালিকাপুর প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক ও রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিনিয়ার মো. রাসেল হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠান পরিচালিত হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোজ গার্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, ব্রাইট ফিউচার প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক সেফা ইসলাম এবং পটুয়াখালী কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও স্কাইলার্ক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. জুবাযের মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবকসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তারা বলেন, শিশুদের মেধার বিকাশের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ।

বক্তারা কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা, মেধা ও নৈতিক বিকাশে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

আলোচনা পর্ব শেষে আমন্ত্রিত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ৮০ জন শিক্ষার্থীর হাতে বৃত্তি, সনদপত্র ও বিশেষ সম্মাননা পুরস্কার তুলে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা