• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
Headline
জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন প্রবাসির চিঠি ___মাহবুব আর মামুন নানা আয়োজনে প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করল ইসলামী বিশ্ববিদ্যালয় বৈরী আবহাওয়ার মধ্যেও ঐতিহ্যের যাত্রা, কান্তনগর মন্দিরে কান্তজীউ বৃষ্টিতে ভিজে মাঠে পড়ে আছে পাকা ধান, ক্ষতির মুখে কৃষক

যবিপ্রবিতে নীলফামারী শিক্ষার্থীদের সংগঠনের নতুন নেতৃত্ব ঘোষণা

আল আমিন / ১৪১ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অধ্যয়নরত নীলফামারী জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘অ্যাসোসিয়েশন অব নীলফামারী’-এর ২০২৬ মেয়াদের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (PESS) বিভাগের এমএস ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নিপুন বিশ্বাস সভাপতি এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং (ChE) বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আব্দুল বারিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের উপদেষ্টামণ্ডলী ও পৃষ্ঠপোষকদের যৌথ স্বাক্ষরে সম্প্রতি নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আরাফাত হোসেন পাপ্পু, রহমত আলী ও দুলাল রায়। কোষাধ্যক্ষ মিঠুন চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক সুবর্ণা বেগম এবং সহ-সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুর রহমান রিফাত।

এছাড়া অর্থ সম্পাদক বুশরা তানজিম মিথিলা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদেশ রায়, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ আল মারুফ, দপ্তর সম্পাদক বিষ্ণু রায় এবং সহ-দপ্তর সম্পাদক রুবাইয়া জান্নাত তন্বী মনোনীত হয়েছেন।

শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে মাহবুবা হাসনা, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক আলদিন এনাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় রায় এবং সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ডালিম রায় দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন প্রণব রায়, শাহিনা আক্তার, ঊষা ইবন ও তাওহিদ আহম্মেদ।

নবগঠিত কমিটির সভাপতি নিপুন বিশ্বাস বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, জ্যেষ্ঠ শিক্ষার্থী এবং প্রচারণায় ভূমিকা রাখার জন্য যবিপ্রবি সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিজের ভর্তি-সংক্রান্ত একটি স্মৃতিচারণ করে তিনি বলেন, “ভর্তির সময়ে ঘন কুয়াশা ও রাস্তার নির্মাণকাজের জ্যামের কারণে আমি সঠিক সময়ে ক্যাম্পাসে পৌঁছাতে পারিনি। ফলে প্রাথমিকভাবে আমার আসনটিতে অন্যজন ভর্তি হয়ে যায়। সে সময় যবিপ্রবি সাংবাদিকবৃন্দ এবং দেশ-বিদেশের মানুষের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি আসন বাড়িয়ে আমাকে ভর্তির সুযোগ করে দেয়।”

তিনি বলেন, “সেই ক্রান্তিলগ্নে যদি আমাদের এই জেলা সংগঠনটি থাকত, তবে ভর্তির জটিলতা হয়তো আরও সহজে সমাধান করা যেত। সেই সুপ্ত বাসনা থেকেই আজ সবার সহযোগিতায় এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছে।”

নিপুন বিশ্বাস আরও বলেন, ‘অ্যাসোসিয়েশন অব নীলফামারী’ কেবল একটি সাধারণ আঞ্চলিক সংগঠন নয়; এটি যবিপ্রবিতে নীলফামারী জেলার শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সহযোগিতা বৃদ্ধির একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

নবগঠিত কমিটি সবার সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও এগিয়ে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা