টাঙ্গাইলের ঘাটাইলে বইতে শুরু করেছে শীতের আগমনী হাওয়া। ভোরের হালকা কুয়াশা, ঘাসের ডগায় শিশিরবিন্দু আর সকাল-সন্ধ্যায় শীতল বাতাস জানান দিচ্ছে শীতের আগমনের কথা।
ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে প্রকৃতিতেও দেখা যাচ্ছে ভিন্ন রূপ। সকালে ও রাতে অনুভূত হচ্ছে হালকা শীতের আমেজ। বিশেষ করে ভোরে গ্রামাঞ্চলের পথঘাট ও ফসলের মাঠে কুয়াশার চাদর প্রকৃতিকে করে তুলছে আরও মনোরম।
শীত আসলে গ্রামবাংলায় শুরু হয় নবান্নের উৎসব পাশাপাশি পিঠাপুলি,খেজুরের। সব মিলিয়ে প্রকৃতিতে বইতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীতের আবহে নতুন রূপে সেজে উঠছে প্রকৃতি।