• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শিক্ষার গুণগত মান উন্নয়নে মনোহরদীতে প্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম ষ্টাফ রিপোর্টার,নরসিংদী / ৭৪ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে নরসিংদীর মনোহরদী উপজেলার মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, মানসম্মত পাঠদান পদ্ধতি, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা এবং নৈতিক ও মানবিক মূল্যবোধের বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে রাখা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক ব্যাধি প্রতিরোধে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের করণীয় নিয়েও আলোচনা করা হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহম্মদ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান।

এ সময় উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় শিক্ষার মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিজ নিজ প্রতিষ্ঠানে আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা