• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ফিরোজার পরিবারের হাতে গরু তুলে দিলেন ইউএনও

মহসিন, (বগুড়া) জেলা প্রতিনিধি: / ১১৬ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গুপিনাথপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ফিরোজার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। পরিবারের আর্থিক সহায়তার অংশ হিসেবে তাদের হাতে একটি গরু তুলে দেওয়া হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে গুপিনাথপুর গ্রামে নিহত ফিরোজার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে গরুটি তুলে দেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।
উল্লেখ্য, গত ৪ সেপ্টেম্বর গুপিনাথপুর এলাকায় একজন বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই দুর্ঘটনায় ফিরোজা নিহত হন।
নিহত ফিরোজার পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ হিসেবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গরুটি দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ইউএনও জিয়াউর রহমান এবং তাদের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. মাহাবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আঃ হান্নান, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান শাহীন, শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তাজুল ইসলামসহ গুপিনাথপুর গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা প্রশাসনের এমন উদ্যোগে নিহত ফিরোজার পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বলে স্থানীয়রা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা