• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

চৌদ্দগ্রামে হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর, মিথ্যা ভিডিও সাজানোর অভিযোগ

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

রানা,চৌদ্দগ্রাম প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে এক হোটেলবয়কে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার ‘স্বীকারোক্তি’ আদায় এবং সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টাকা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় হোটেল মালিক মো. সোহাগ চৌদ্দগ্রাম মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ছুপুয়া এলাকার ‘আল্লাহর দান এশিয়া হাইওয়ে’ হোটেলের কর্মচারী মো. খাইরুল (২২) গত তিন থেকে চার মাস ধরে সেখানে কাজ করছেন। দীর্ঘদিন ধরে কয়েকজন মাদকসেবী ও মাদক কারবারি হোটেলে এসে মাদক সেবনের জন্য অর্থ দাবি করতেন। একই সঙ্গে মাদকদ্রব্য এনে দেওয়ার জন্য হোটেলের কর্মচারীদের ভয়ভীতি দেখানো হতো।, গত ৪ সেপ্টেম্বর বিকেলে দিকে উপজেলার রামরায় গ্রামের মিন্টু মিয়ার ছেলে সেলিম (৩৫), বাবুর্চি বাজারের রফিক মেস্ত্রীর ছেলে সবুজ (৩২) ও একই এলাকার আবুল কালামের ছেলে হাসনাত (৩২) একটি সাদা প্রাইভেটকারে করে খাইরুলকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যান। পরে তাকে হাড়ি সর্দার দাদা ব্রিকফিল্ড এলাকায় নিয়ে মারধর করা হয়।

হোটেল মালিকের অভিযোগ, মারধরের পর খাইরুলের কাছে চারটি ইয়াবা ও একটি ছোট পোটলা গাঁজা দিয়ে তাকে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করতে বাধ্য করা হয়। পরে তার ওই ‘স্বীকারোক্তির’ ভিডিও মোবাইল ফোনে ধারণ করা হয়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমার কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়।

এদিকে মারধরে আহত খাইরুলকে স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাশেম ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন।

হোটেল মালিক মো. সোহাগ আরো বলেন, “আমার কর্মচারীকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে মারধর করা হয়েছে। পরে তার কাছ থেকে জোর করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার স্বীকারোক্তি নেওয়া হয়। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ করেছি। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।”

এ বিষয়ে চৌদ্দগ্রাম মডেল থানার সহকারী উপপরিদর্শক জাহেদ বললেন হোটেল কর্মচারীকে তুলে নিয়ে মারধর ও ভিডিওর বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমি অভিযোগ পেয়ে তদন্ত করেছি, তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা