• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

শিক্ষার্থীদের শিক্ষাজীবন সহজ করতে চাঁদপুরে ‘বিজয়ী’র সহায়তা

এমতেয়াজ পাটওয়ারী ফরহাদ / ৪৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর শহরের পুরান বাজারের ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত ইসলামিয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সামাজিক সংগঠন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

মাদ্রাসার শিক্ষকের সঞ্চালনায় এবং ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান।

এ সময় ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ ভলান্টিয়ার, মাদ্রাসার শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ‘বিজয়ী’র প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান বলেন, “২০২০ সাল থেকেই আমাদের সংগঠন মানুষের মৌলিক অধিকার—বিশেষ করে কর্মসংস্থান সৃষ্টি, মানসম্মত শিক্ষা বিস্তার এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা বিনামূল্যে বিভিন্ন হাতেকলমে প্রশিক্ষণ দিয়ে নারীদের স্বাবলম্বী করে তুলছি, যাতে তারা ঘরে বসেই উদ্যোক্তা হতে পারেন।

তিনি আরও বলেন, “পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে পাড়া-মহল্লায় মেডিকেল ক্যাম্প করে সাধারণ মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিচ্ছি। আজকের এই শিক্ষা সামগ্রী বিতরণ কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনায় আরও বেশি উৎসাহিত করবে। সমাজের কল্যাণে ‘টিম বিজয়ী’র এই পথচলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিরা মাদ্রাসার মেধাবী শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন।

‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থার’ শিক্ষা ও মানবিক সহায়তামূলক এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা। তারা মনে করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সমাজে মানবিক মূল্যবোধ ও সহযোগিতার সংস্কৃতি গড়ে তুলতে ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা