• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

পুকুরের পানিতে ডুবে কিশোরের মৃত্যু

Reporter Name / ৫১ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মুশফিকুর রহমান, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে রাহুল বিশ্বাস (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পৌরসভার স্টেডিয়াম (জর্জ একাডেমির খেলার মাঠ) সংলগ্ন একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করেন স্বজনরা।

নিহত রাহুল বিশ্বাস পৌরসভার দক্ষিণ শিবপুর গ্রামের বাসিন্দা কামাল বিশ্বাসের মেঝো ছেলে। সে স্থানীয় একটি ভাঙারির দোকানে কাজ করত।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বৃষ্টির মধ্যেই বাড়ি থেকে বের হয় রাহুল। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজনরা আশপাশের বিভিন্ন স্থানে তার খোঁজ শুরু করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে স্টেডিয়াম মাঠসংলগ্ন পুকুরে তল্লাশি চালানো হয়। বিকেল ৪টার দিকে স্বজনরা পুকুরের পানিতে রাহুলের মরদেহ দেখতে পান। পরে তাকে পানি থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।

রাহুলের বাবা কামাল বিশ্বাস বলেন, সকালে তিনি দোকানে ছিলেন। পরে দোকান বন্ধ করে বাড়িতে এসে বিশ্রাম নিচ্ছিলেন। ঘুম থেকে ওঠার পর ছেলেকে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্টেডিয়ামের পাশের পুকুর থেকে ছেলের মরদেহ উদ্ধার করা হয়। তার ছেলে মৃগী রোগে আক্রান্ত ছিল বলেও জানান তিনি।

বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) সাইদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।প্রাথমিকভাবে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা