• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

কৃষকের পর এবার সার সংকটে মৎস্যচাষিরা, বিপাকে ভূরুঙ্গামারীর খামারিরা

Reporter Name / ৫৫ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ আমিনুর রহমান,ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সার সংকটে বিপাকে পড়েছেন মৎস্য খামারিরা। পুকুরে সময়মতো প্রয়োজনীয় সার প্রয়োগ করতে না পারায় মাছের প্রাকৃতিক খাদ্য উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন খামারিরা। এতে লাভের পরিবর্তে লোকসানের মুখে পড়ার শঙ্কা দেখা দিয়েছে স্থানীয় মৎস্যচাষিদের মধ্যে।

মৎস্য খামারিদের অভিযোগ, বর্তমানে এলাকায় প্রয়োজন অনুযায়ী সার পাওয়া যাচ্ছে না। পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন ও মাছের সুষ্ঠু বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সার সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন দোকান ও ডিলারের কাছে ঘুরতে হচ্ছে তাদের। কোথাও সার পাওয়া গেলেও প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল বলে দাবি করেছেন তারা।

মৎস্য খামারি মুস্তাফিজুর রহমান বলেন, পুকুরে সময়মতো সার প্রয়োগ করা না গেলে প্রাকৃতিক খাদ্য উৎপাদন কমে যায়। এতে মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তখন অতিরিক্ত মাছের খাদ্য কিনে দিতে হয়। ফলে উৎপাদন খরচ বেড়ে যায় এবং লাভের পরিবর্তে লোকসানের আশঙ্কা তৈরি হয়।

অপর মৎস্য খামারি মোঃ আবু ছালেহ বলেন, মাছ চাষে ইতোমধ্যে পোনা, মাছের খাদ্য, শ্রমিকসহ অন্যান্য উপকরণের দাম বেড়েছে। এর মধ্যে প্রয়োজনীয় সার সংকট দেখা দেওয়ায় নতুন করে উদ্বেগের মধ্যে পড়েছি। সারের জন্য কৃষি উপসহকারীর সঙ্গে যোগাযোগ করলে তিনি মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে বলেন। পরে মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, সারের দায়িত্ব কৃষি অফিসের। আমরা মন্ত্রণালয়ে চাহিদা পাঠিয়েছি। সারের বরাদ্দ আমাদের কাছে আসে না। দ্রুত সার সরবরাহ নিশ্চিত করা না হলে আমাকে লোকসানের মুখে পড়তে হবে।

খামারিরা বলছেন, মাছ চাষের ক্ষেত্রে সার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপকরণ। সময়মতো সার প্রয়োগ করতে না পারলে পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদন কমে যায়। ফলে মাছের বৃদ্ধি ব্যাহত হওয়ার পাশাপাশি অতিরিক্ত খাদ্য ব্যবহারের কারণে উৎপাদন ব্যয়ও বাড়ে।

এদিকে, স্থানীয় খামারিরা দ্রুত প্রয়োজনীয় সার সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও কৃষি বিভাগের কার্যকর উদ্যোগ কামনা করেছেন। তাদের দাবি, কৃষকদের পাশাপাশি মাছ চাষিদের প্রয়োজনীয় সার পাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। অন্যথায় ভূরুঙ্গামারীতে মাছের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি স্থানীয় মৎস্য খাতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।

এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা তৌহিদা মোহতামিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের অফিসে সারের কোনো বরাদ্দ আসে না। এ ব্যাপারে উপর থেকে কোনো নির্দেশনাও নেই। আমরা কী করব? উপরে কথা বলে বিষয়টি জানাব।”

অন্যদিকে, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বারের সঙ্গে এ বিষয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

খামারিদের স্বার্থ রক্ষায় দ্রুত সার সংকট নিরসন, প্রয়োজনীয় সার সরবরাহ এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন মৎস্যচাষিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা