• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

লক্ষ্মীপুরে হৃদয়বিদারক ঘটনা, পুকুরে ডুবে একই পরিবারের ৩ জন নিহত

মাসুদ রানা মনি / ২৫ Time View
Update : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

লক্ষ্মীপুর সদর উপজেলায় পুকুরে গোসল করতে নেমে একই পরিবারের তিনজন পানিতে ডুবে মারা গেছেন। নিহতরা হলেন—বৃদ্ধ আবু সিদ্দিক (৭০), তার নাতি পিয়াস (৮) ও নাতনি পপি আক্তার (৬)। দাদা আবু সিদ্দিককে বাঁচাতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শাকচর এলাকায় ইব্রাহিম পাটোয়ারী বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু সিদ্দিক পাটোয়ারী শাকচর ইউনিয়নের ইব্রাহিম পাটোয়ারী বাড়ির আব্দুল মান্নান পাটোয়ারীর ছেলে। নিহত পিয়াস তার ছেলে আব্দুল আজিজের সন্তান এবং পপি তার মেয়ে সুমি আক্তারের সন্তান।

স্থানীয়রা জানান, আবু সিদ্দিক তার দুই নাতি-নাতনিকে নিয়ে বাড়ির সামনের পুকুরে গোসল করতে যান। একপর্যায়ে বৃদ্ধ পানিতে নামার পর ডুব দেন। দীর্ঘক্ষণ তিনি পানির নিচ থেকে উঠে না আসায় নাতি পিয়াস ও নাতনি পপি তাকে খুঁজতে পানিতে নামে। পরে তারাও পানিতে ডুবে যায়।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর স্থানীয়রা পুকুর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়দের ধারণা, পানিতে ডুব দেওয়ার পর আবু সিদ্দিক স্ট্রোক করে থাকতে পারেন। এ কারণে তিনি আর পানির ওপর উঠতে পারেননি। তাকে উদ্ধার করতে গিয়ে দুই শিশু পানিতে ডুবে মারা যায় বলে ধারণা করা হচ্ছে।

শাকচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য মেহেদী হাসান ফারুক বলেন, “একই পরিবারের তিনজন মারা গেছে। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। এটি অত্যন্ত দুঃখজনক। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মর্মান্তিক এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। একই পরিবারের তিনজনের মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও নেমে এসেছে গভীর শোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা