মহসিনঃ (বগুড়া) জেলা প্রতিনিধিঃ
সিনিয়র সাংবাদিক বিশিষ্ট শিক্ষাবিদ, গনমাধ্যমে ব্যক্তিত্ব ও দৈনিক আকাশ জামিন পত্রিকার সম্পাদক মীর লিয়াকত আলীর আমন্ত্রণে বগুড়া জেলার শিবগঞ্জ, মোকামতলা উপজেলার সাংবাদিকসহ অনান্য জেলা থেকে আগত সাংবাদিকদের নিয়ে শিবগঞ্জের আমতলী মডেল স্কুলে এক পরিচিত সভা অনুষ্ঠিত হয়। আজকের এই পরিচিত সভা যেন সাংবাদিকদের মহা মিলন মেলায় পরিণত হয়েছিল।
শিবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল এর সভাপতিত্বে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এসএম তাজুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,সাংবাদিক ভাইয়েরা আপনারা বস্তুনিষ্ঠ,নিরপেক্ষ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশন করবেন। সেই সাথে এলাকার উন্নয়নে পজিটিভ নিউজ করে ভালো কাজের অংশীদার হবেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি সৈয়দ ফজলে রাব্বী ডলার। তিনি বলেন সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ভালো থাকতে হবে। এছাড়াও পেশাগত বিভিন্ন বিষয় এবং এলাকার সংবাদ পরিবেশনের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা নিয়ে সংবাদ পরিবেশনের আহ্বান ও জানান তিনি।
সাংবাদিক বান্ধব সিনিয়র সাংবাদিক মীর লিয়াকত আলী তার গুরুত্বপূর্ণ আলোচনায় সাংবাদিকদের উদ্দেশে করে বলেন, আপনারা বিচ্ছিন্ন হবেন না, ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন, তাহলে আপনাদের পাওয়ারটাই হবে আলদা। আর বিচ্ছিন্ন হয়ে হয়ে কাজ করলে প্রসাশন থেকে সবক্ষেত্রে কম মুল্যায়ন পাবেন।সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে ভবিষ্যতেও পারস্পরিক সৌহার্দ্য ও সহযোগিতা বজায় রাখা ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
আজকের সাংবাদিকদের এই মহামিলন মেলায়
সভাপতি আব্দুর রউফ রুবেল তার বক্তব্যে বলেন,আসুন আমরা অপসাংবাদিকতা বাদ দিয়ে প্রকৃত সাংবাদিকতা করি। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সাংবাদিকতা সমাজের দর্পণস্বরূপ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে শিবগঞ্জের সার্বিক উন্নয়ন, সম্ভাবনা এবং স্থানীয় গণমানুষের সমস্যাগুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সভায় উপস্থিত সাংবাদিকরা পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য বজায় রেখে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের বিষয়ে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করে বলেন, কিছু টোকাই মার্কা সাংবাদিক রয়েছে তাদের প্রতিহত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে দুই উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যম কর্মী ছাড়াও অন্যান্য উপজেলা ও জেলা থেকে আগত সাংবাদিকরা ও উপস্থিত ছিলেন।পরে মীর লিয়াকত আলী’র সার্বিক ব্যবস্থাপনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। জমকালো পুরো অনুষ্ঠানটি ছিল সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে ভরপুর আর সবার পারস্পরিক ভালোবাসার সেতুবন্ধন।