• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’ স্লোগানে মুখর বেতগাড়ী

Reporter Name / ১১১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

আব্দুস সালাম খান,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
ঢাক-ঢোল, ড্রাম ও বাঁশির তালে উৎসবের আমেজ। নারী-পুরুষ ও শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ‘শুভ, শুভ, শুভদিন—শ্রীকৃষ্ণের জন্মদিন’ স্লোগানে মুখর হয়ে ওঠে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ীর সড়ক।
শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বেতগাড়ীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গঙ্গাচড়া উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি বেতগাড়ী কেন্দ্রীয় কালী মন্দির থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীদের ব্যাপক অংশগ্রহণ ছিল। বাদ্যযন্ত্রের তালে তালে নানা বয়সী মানুষ আনন্দ-উচ্ছ্বাসে অংশ নেন। এ সময় পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শোভাযাত্রা শেষে বেতগাড়ী কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের বেতগাড়ী ইউনিয়ন শাখার সভাপতি নবদ্বীপ রায়। প্রধান অতিথি ছিলেন সংগঠনের আহ্বায়ক বাবু তপন কুমার রায়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া থানা শাখার সদস্যসচিব শ্রী বিমল চন্দ্র বর্মন ও বেতগাড়ী শাখার সহসভাপতি স্বপন মণ্ডল। এ সময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
এদিকে শোভাযাত্রাকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। গঙ্গাচড়া মডেল থানার পুলিশ শোভাযাত্রার সঙ্গে থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করে।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি স্মরণে জন্মাষ্টমী পালিত হয়। প্রতিবছর ধর্মীয় ভাবগাম্ভীর্য ও নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়। এরই ধারাবাহিকতায় বেতগাড়ীতেও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা