• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

কুষ্টিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪২ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এস এম মাহমুদুল হক,কুষ্টিয়া প্রতিনিধি:

ভাবগাম্ভীর্য ও জাকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে কুষ্টিয়ায় ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(৪সেপ্টম্বর) রাত সাড়ে ১০ টার সময়

কুষ্টিয়া শহরের এনএস রোডের শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দির মিলনায়তনে কুষ্টিয়া জন্মাষ্টমী উদযাপন কমিটির আয়োজনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন।

​শুভ জন্মাষ্টমী উদযাপন কমিটির আহ্বায়ক রতন কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া শ্রী শ্রী গোপীনাথ জিউর মন্দিরের আহ্বায়ক বিজন কুমার কর্মকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জন্মাষ্টমী উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক সুভাষ চন্দ্র রায় এবং সদস্য সচিব ডা. পি কে সাহা।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ফয়সাল মাহমুদ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিবিউটর অ্যাডভোকেট খন্দকার সিরাজুল ইসলাম, কুষ্টিয়া মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রতন কুমার পাল এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী পরিচালক হ্যাপি সাহা।

​আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে  কুষ্টিয়া সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেন, “ভগবান শ্রীকৃষ্ণের আদর্শ, নীতি ও দর্শন জীবন ও সমাজে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির কল্যাণে সকলকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে এক ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা