ডেস্ক রিপোর্ট, ঢাকা
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) পুনরায় যোগ দিয়েছেন পরিচিত ছাত্র ও যুবনেতা মো. নাহিদুল ইসলাম নাফিজ। রাজনীতিতে নতুন করে সক্রিয় ভূমিকা পালনের লক্ষ্য নিয়ে তিনি আবারও তার পুরোনো এই রাজনৈতিক ঠিকানায় ফিরেছেন।
মো. নাহিদুল ইসলাম নাফিজ এর আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃত্বের পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধারে জাতীয় ছাত্রশক্তি ও জাতীয় যুবশক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব হিসেবেও তার ভূমিকা ছিল। পাশাপাশি তিনি জাতীয় নাগরিক পার্টিরও (এনসিপি) সদস্য সচিব ছিলেন।
ঢাকা মহানগর দক্ষিণের যাত্রাবাড়ী থানার ৬৩ নম্বর ওয়ার্ডকেন্দ্রিক রাজনীতিতে তিনি বেশ পরিচিত মুখ। তৃণমূলের সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্কের কারণে স্থানীয়ভাবে তিনি ‘জনতার নেতা’ হিসেবে সমাদৃত।
সম্প্রতি এক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে তিনি আবারও এনসিপিতে যোগ দেন। দলে পুনরায় তার এই যোগদান তৃণমূলের নেতাকর্মীদের মাঝে নতুন করে উদ্দীপনা তৈরি করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার মতো অভিজ্ঞ সংগঠক পুনরায় দলে ফেরায় এনসিপির সাংগঠনিক কাঠামো ঢাকা মহানগর দক্ষিণে, বিশেষ করে যাত্রাবাড়ী ও আশপাশের এলাকায় আরও শক্তিশালী হবে।
নতুন করে দলে যোগ দেওয়ার বিষয়ে জানা যায়, সাধারণ মানুষের অধিকার আদায়, এলাকার উন্নয়ন ও জনকল্যাণে কাজ করতেই তিনি আবারও এনসিপিতে ফিরেছেন। আগামী দিনে জাতীয় এবং স্থানীয় পর্যায়ের রাজনীতিতে তিনি আরও জোরালো ও সক্রিয় ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন তার অনুসারী ও স্থানীয় নেতাকর্মীরা