• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেটের সামনের ড্রেন থেকে মানব ভ্রূণ উদ্ধার

মোঃ আবিদ হাসান উপজেলা প্রতিনিধি ধামইরহাট (নওগাঁ) / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

নওগাঁর ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটের সামনের ড্রেন থেকে আনুমানিক ৪-৫ মাস বয়সী একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান গেটসংলগ্ন ড্রেন থেকে ভ্রূণটি উদ্ধার করেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

স্থানীয়রা জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের গেটের সামনের ড্রেনে ভ্রূণটি পড়ে থাকতে দেখে প্রথমে কয়েকজন পথচারীর নজরে আসে। পরে খবরটি দ্রুত ফেসবুকে ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে জড়ো হন। ধারণা করা হচ্ছে, কোনো ব্যক্তি বা নারী ভ্রূণটি ড্রেনে ফেলে রেখে গেছেন। তবে কে বা কার এ ঘটনার সঙ্গে জড়িত তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে ধামইরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভ্রূণটি উদ্ধার করে। এ ঘটনায় ভ্রূণের পরিচয় ও উদ্ধারের প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

স্থানীয়দের দাবি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল স্থানের সামনে এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ধামইরহাট থানার ওসি মিন্টু রহমান জানান, ড্রেন থেকে একটি মানব ভ্রূণ উদ্ধার করা হয়েছে। ভ্রূণ আনুমানিক ৪-৫ মাস বয়সী বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা