• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

মদীনাতুল উলুম কওমী মাদরাসায় ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

আশরাফুদ্দীন আল আজাদ, বিশেষ প্রতিনিধি: / ৫৭ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

বগুড়ার ধুনট সংলগ্ন মদীনাতুল উলুম কওমী মাদরাসা ও হযরত সুমাইয়া (রা.) মহিলা মাদরাসার ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা, পুরস্কার বিতরণ ও নতুন শিক্ষার্থীদের সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাদ মাগরিব মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মাদরাসার মুহতামিম মাওলানা খোরশেদ আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুনট কওমী ওলামা পরিষদের সেক্রেটারি মাওলানা মাসুদ বিন হাসান।

অনুষ্ঠানে ওলামায়ে কেরাম, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণার পর কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের নিয়মিত মাদরাসায় উপস্থিতিতে উৎসাহিত করতে সর্বোচ্চ ক্লাসে উপস্থিতির পুরস্কার, সেরা অভিভাবক পুরস্কার এবং ছুটিকালীন সময়ে বাড়িতে নামাজ আদায় ও আদব-আখলাকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নতুন শিক্ষার্থীদের পবিত্র কুরআন শিক্ষার সূচনা। এ সময় ৮ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের প্রথম সবক প্রদান করা হয়। কুরআনের প্রথম সবক গ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষার নতুন অধ্যায়ের সূচনা হয়।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় নয়, বরং কুরআন-সুন্নাহর আলোকে নৈতিকতা, আদব-আখলাক ও নামাজের প্রতি যত্নশীল করে গড়ে তোলার ক্ষেত্রে মাদরাসা ও অভিভাবক—উভয়েরই গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নিয়মিত উপস্থিতি, নামাজ ও উত্তম চরিত্রচর্চায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি, মাদরাসা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা