• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনায় মুখরিত খেদারমারা, বিএনপির ৪৮ বছরে শপথ নতুন পথচলার

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

জসিম চৌধুরী, বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি।

দেশপ্রেম ও গণতন্ত্রের অঙ্গীকারে উজ্জীবিত হয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে খেদারমারা ইউনিয়ন বিএনপি। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

১লা সেপ্টেম্বর(মঙ্গলবার) সকালে কোরআন তেলাওয়াতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা দলীয় কার্যালয়ে উত্তোলন করা হয়। পরক্ষনে কার্যালয় থেকে শুরু হয় বর্ণাঢ্য র‍্যালি। দলীয় স্লোগানে মুখরিত হয় খেদারমারার প্রধান সড়কগুলো। র‍্যালি শেষে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

খেদারমারা ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ আলী’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ লোকমান হোসেন’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য জনাব বিল্টু চাকমা।

সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, কৃষক দল ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

মূল বক্তব্যে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আঃ সালাম বলেন, “মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদেশে গণতন্ত্রের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। আমরা ঐক্যবদ্ধ হয়ে জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে সমাজ ও দেশের জন্য কাজ করবো। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের জন্য প্রতিটি ঘরে ঘরে গিয়ে জনগণকে সচেতন করতে হবে। তৃণমূলকে শক্তিশালী করাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

প্রধান অতিথির বক্তব্যে জনাব বিল্টু চাকমা বলেন, “সবাই মিলেমিশে উন্নয়নের কাজ করতে হবে। শৃঙ্খলাই দলের মূল শক্তি। দলের প্রতি যারা নিবেদিত, দুর্দিনে যারা ত্যাগ স্বীকার করেছেন তাদেরকে দলীয়ভাবে মূল্যায়ন করা হবে। আপনারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল হবেন। কোনো বিভেদ নয়, ঐক্যই পারে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলতে।”

বক্তারা আরও বলেন, শহীদ জিয়ার আদর্শ ও তারেক জিয়ার নির্দেশনায় আগামী দিনে খেদারমারায় বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে।

উৎসবমুখর পরিবেশে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে পালিত হওয়া এই প্রতিষ্ঠাবার্ষিকী খেদারমারার রাজনীতিতে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা