• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

জুলকারনাইন সায়ের কর্তৃক প্রচারিত একটি প্রতিবেদনের প্রতিবাদ

Reporter Name / ৩৮ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

 

স্টাফ রিপোর্টার গাজী নুরুল হক শাহ চট্টগ্রামঃ

রাজধানীতে মাইজভান্ডারী আশেকানদের গণজোয়ার দেখে কিছু কুপমন্ডুক ও সংকীর্ণমনা মানুষের অন্তরে কম্পনের সুষ্টি হয়েছে।

সম্প্রতি জুলকারনাইন সায়ের কর্তৃক প্রচারিত একটি প্রতিবেদনে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত জশনে জুলুসকে যেভাবে রাজনৈতিক রং মেখে ‘গোয়েন্দা ব্যর্থতা’ বলে চালানোর চেষ্টা করা হয়েছে, তা ভিত্তিহীন এবং চরমভাবে উদ্দেশ্যপ্রণোদিত।

শত শত বছর ধরে মাইজভান্ডারী দরবার শরীফ যে সুফিবাদের অহিংস, প্রেমময় ও পরমতসহিষ্ণু বাণী প্রচার করে আসছে, সেই শাশ্বত ঐতিহ্যকে ক্ষুন্ন করার লক্ষ্যে জুলকারনাইন সায়ের মনগড়া বয়ান তৈরি করেছে।

কোনো অপপ্রচারই সুফিবাদের শান্তিময় স্রোতকে কোনোদিন রুদ্ধ করতে পারেনি এবং ভবিষ্যতেও পারবে না।

১৯৮৮ সাল থেকে রাজধানীর বুক চিরে অত্যন্ত ভাবগম্ভীর atmosphere ও বিপুল মর্যাদায় যে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়ে আসছে, তা ডক্টর শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারীর দিকনির্দেশনায় কর্তৃক সুসংগঠিত একটি ধর্মীয় অনুষ্ঠান। জাগতিক ও সংকীর্ণ রাজনৈতিক ধ্যান-ধারণার অলিন্দ থেকে বহদুরে অবস্থান করে এই অনুষ্ঠানটি সম্পূর্ণভাবে সুফিবাদী প্রেম ও আধ্যাত্মিক মূল্যবোধে সিক্ত এক নিখাদ ধর্মীয় অনুষ্ঠান হিসেবে আপন মহিমায় প্রতিষ্ঠিত।

সত্যের আলো যখন অন্ধকারের সমন্ত অলিগলি ভেদ করে আত্মপ্রকাশ করে, তখন জুলকারনাইন সায়েরের মত অসত্যের ধারক-বাহকেরা বিত্রান্তির কুয়াশা ছড়িয়ে জনমনকে আচ্ছন্ন করার ব্যর্থ প্রয়াসে লিপ্ত হয়।

সুফিবাদের পথ শান্তির পথ, ভালোবাসার পথ, মানবতার পথ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা