বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে মাছ অবমুক্তকরণ কর্মসূচি পালন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) পঞ্চগড় সদর উপজেলার টুনিরহাট তালমা রাবার ড্যাম মৎস্য অভয়াশ্রমে পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে মৎস্য অভয়াশ্রমে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়। এ সময় মৎস্যসম্পদ সংরক্ষণ, প্রাকৃতিক জলাশয়ে মাছের প্রজনন বৃদ্ধি এবং জীববৈচিত্র্য রক্ষার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।
পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন তাপস ও সদস্য সচিব মনিরুজ্জামান মানিকের নেতৃত্বে কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এ সময় স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব এ কর্মসূচি পালন করা হয়েছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।