• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
Headline
ইনার সার্কুলার রিং রোডে দৃশ্যমান অগ্রগতি চান প্রধানমন্ত্রী সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পাঁচবিবি মোহাম্মদপুরে বৃক্ষরোপণ ঘুরতে এসে ভয়াবহ দুর্ঘটনা, গাছে ধাক্কা প্রাইভেটকারের নবীনগরে মারধরের পর অচেতন ব্যক্তি উদ্ধার, অবস্থা সংকটাপন্ন গোয়ালঘরের দেয়াল কেটে বিদেশি দুই গরু চুরি গঙ্গাচড়ায় অবৈধ বালু উত্তোলনের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক কে হত্যার চেষ্টা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে আসাদ সবুজের পাশে সাংবাদিকরা ন্যায্য অধিকার ও বৈষম্যহীন মর্যাদার দাবিতে মানিকগঞ্জে মাদ্রাসা শিক্ষকরা পটুয়াখালীতে ১২ বছরের শিশুকে অপহরণ, ৮ ঘণ্টায় উদ্ধার অপারেশনের জন্য ছুটতে হচ্ছে জেলা সদরে, ভোগান্তিতে লক্ষ্মীপুরের রোগীরা

ক্বওমী মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

মোঃ আতিক উল্লাহ চৌধুরী, রাউজান প্রতিনিধি: / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ড চট্টগ্রামের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় রাউজানের মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদরাসা মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মদুনাঘাট ইউনুছিয়া ফতহুল ইসলাম মাদরাসার মহাপরিচালক ও জমিয়তুল ওলামা ক্বওমি শিক্ষা বোর্ডের সম্মানিত সভাপতি হযরত আল্লামা মাওলানা শাহ সেহাবুদ্দীন দা.বা.-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব এস.এম. রাহাতুল ইসলাম।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব গিয়াস উদ্দীন কাদের চৌধুরীর এমপির প্রতিনিধি এবং কিউসি গ্রুপের নির্বাহী পরিচালক জনাব জে.এ.এম. ইকবাল হাছান।

অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন জমিয়ত শিক্ষা বোর্ডের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার সভাপতি মাওলানা কে.এম. আলমগীর মাসউদ আরবনগরী। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন বোর্ডের মহাসচিব মাওলানা কে.এম. আলমগীর মাসউদ আরবনগরী ও বোর্ডের যুগ্ম সম্পাদক এবং দলইনগর মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মুফতি হোসাইন আহমদ আছেম।

বোর্ডের বর্তমান পটভূমি বিষয়ে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক ও দলইনগর মাদরাসার মুহতামিম মুফতি হোসাইন আহমদ আছেম। জমিয়ত শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ বিষয় নিয়ে বক্তব্য রাখেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা হেফাজতের সাধারণ সম্পাদক মাওলানা শফিউল আলম। শিক্ষার মান বিষয়ে বক্তব্য রাখেন জমিয়ত শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও দক্ষিণ গহিরা ফয়জিয়া মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা ওসমান খলিলাবাদী।

এ সময় আরও বক্তব্য রাখেন সওদাগরপাড়া আজিজিয়া আনসারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল গফুর, বোর্ডের সহ-সভাপতি ও কোয়াইশ আশরাফিয়া কাসেমুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা আব্দুচ ছাত্তার, বোর্ডের সহ-সভাপতি ও বদুপাড়া মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুচ্ছমি, লাম্বুরহাট মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ হারুন, ফতেহনগর আইনুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা কাউসার বিন ইছহাক আল-মাদানী, উপজেলা হেফাজতের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও গহিরা আল ইত্তেহাদ ফাউন্ডেশনের সভাপতি মাওলানা হারুনুর রশিদ, রাউজান সায়্যিদুস শুহাদা মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী উসামা বিন ইউছুপ, ফটিকছড়ি রাবার বাগান মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী আবু সাঈদ, পূর্ব মোহরা আজিজিয়া এশাতুল উলুম মাদরাসার নির্বাহী পরিচালক মাওলানা মোহাম্মদ আমান উল্লাহ, রাউজান আল কুরআন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা বখতিয়ার, বাঁচা মিয়ার দোকান দারুচ্ছালাম মাদরাসার মুহতামিম মাওলানা ক্বারী আব্দুল্লাহ, বোয়ালখালী কদুরখীল মিফতাহুল উলুম মাদরাসার প্রতিনিধি, শাইখ জমির উদ্দিন ইসলামি বিশ্ববিদ্যালয়ের বোর্ডিং সুপার মহিউদ্দিন, নোয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম জেলার সিনিয়র সহ-সভাপতি জনাব মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সুলতান নগর মাদরাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইয়াছিন সুলতান নগরী এবং মাওলানা জালাল উদ্দীন শিহাব।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা হেফাজতের মিডিয়া সম্পাদক মাওলানা আতিকুল্লাহ চৌধুরী, উপজেলা হেফাজতের সহ-তথ্য ও প্রচার সম্পাদক মুহাম্মদ বিন আব্দুল মুত্তালিব, আসহাবে সুফ্ফাহ জমিরিয়া তাহফিজুল কোরআন মাদরাসার মুহতামিম শোয়াইব ছিদ্দিকী, মাওলানা জমির উদ্দিন ইসলামাবাদী, মায়মুনা মাদরাসার প্রতিনিধি হাফেজ মাওলানা হারুন, কাজিরখীল আহমদিয়া তাজবিদুল কোরআন মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা তৈয়ব, দেওয়ানপুর মদিনাতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুল হামিদ, বিশিষ্ট ব্যবসায়ী সাখাওত হোসেন এবং জনাব মাওলানা আলহাজ্ব শাহ জয়নাল আবেদীনসহ বিভিন্ন মাদরাসার মুহতামিম, শিক্ষক, প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে জমিয়তুল ওলামা ক্বওমি মাদরাসা শিক্ষাবোর্ড চট্টগ্রামের কেন্দ্রীয় বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ মেধা তালিকার শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা বিকাশে শিক্ষার মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করার ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা