• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
Headline
জনকল্যাণে গণমাধ্যম ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার নতুন কমিটি গঠন ৪০ কেজি সিমেন্ট জব্দ পতেঙ্গায় মায়ানমারে পাচারের সময় প্রতিমা তৈরির শেষ কাজে ব্যস্ত কারিগর, উৎসবের রঙে সাজছে কালিয়াকৈর ঐতিহ্যবাহী দুই যুব সংগঠন এখন নদীভাঙনের মুখে কড়িয়া সীমান্তে তিন যুবককে পুশইন, বিজিবির পাল্টা ফেরত ভারত থেকে পুশইনের দাবি, পঞ্চগড়ে ৬ বাংলাদেশি আটক কাটাখালি ব্রিজ বন্ধ, দুর্ভোগে শত শত মানুষ আলামিন হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি নাঈমুজ্জামান মুক্তা, মিলেছে বিস্তারিত তথ্য নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা শার্শায় প্রাণ গেল কাভার্ডভ্যান হেলপারের

লং মার্চ শান্তিপূর্ণ করতে সীতাকুণ্ডে জামায়াতের উদ্যোগ, ওসির সঙ্গে বৈঠক

রমিজ আলী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি / ২৪ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আগামী ৫ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ঢাকা–চট্টগ্রাম লং মার্চ সফল, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল।

রোববার (৩০ আগস্ট) সীতাকুণ্ড মডেল থানায় অনুষ্ঠিত এ সাক্ষাৎ ও মতবিনিময়ে লং মার্চের সার্বিক প্রস্তুতি, কর্মসূচির শৃঙ্খলা ও নিরাপত্তা, অংশগ্রহণকারীদের নিরাপত্তা, যানবাহন চলাচল এবং সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াত নির্বিঘ্ন রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিনিধি দলের নেতারা জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। কর্মসূচিকে কেন্দ্র করে যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি না হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

মতবিনিময়কালে লং মার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি নুরুল আমিন, চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দিন আযাদ, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর আবু তাহের, নবনির্বাচিত সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তৌহিদুল হক চৌধুরী, ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগরী উত্তরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আ. ন. ম. জুবায়ের এবং ৪ নম্বর মুরাদপুর ইউনিয়ন জামায়াতের আমীর শহীদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে ঢাকা–চট্টগ্রাম লং মার্চ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও সফলভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্টদের সঙ্গে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে মহাসড়কে যানবাহন চলাচল ও সাধারণ মানুষের যাতায়াত যাতে বিঘ্নিত না হয়, সেদিকেও নজর রাখার বিষয়ে আলোচনা হয়। কর্মসূচিকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

এদিকে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা–চট্টগ্রাম লং মার্চকে কেন্দ্র করে সীতাকুণ্ডে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের সাংগঠনিক তৎপরতা ও প্রস্তুতি বাড়ছে। কর্মসূচি সফল করতে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও প্রস্তুতি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা