• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন

ইদে মিলাদুন্নবী ঘিরে ফেনীতে বর্ণাঢ্য আনন্দ মিছিল

ফেনী প্রতিনিধি, জসিম / ১৫ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য জশনে জুলুস ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শুভ আগমন দিবস উদযাপন উপলক্ষে বুধবার সকালে জেলা বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সকালে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে জশনে জুলুসটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে হযরত পাগলা মিয়া (রহ.)-এর মাজার শরীফে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে মাজার প্রাঙ্গণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে তাবাররুক বিতরণ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন জশনে জুলুস কমিটির নেতা খোন্দকার নজরুল ইসলাম, সাংবাদিক শেখ ফরিদ উদ্দিন আত্তার, মাওলানা মহি উদ্দিন, মাওলানা কাজী নুরুল আলম, মাওলানা জাকির হোসেন চৌধুরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম সোহেল ও মুফতি ফয়েজ উল্লাহ আল কাদেরীসহ অন্যান্য ধর্মীয় ব্যক্তিত্ব।

এদিকে একই দিনে ফেনীর দাগনভূঞা উপজেলাতেও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত হয়। উপজেলার হযরত মাওলানা মাইজ্জা হুজুর (রহ.)-এর মাজার শরীফ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বড় মসজিদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে পরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দাগনভূঞার কর্মসূচিতে বক্তব্য দেন আল্লামা মুফতি আবুল কালাম আজাদ, মাওলানা নুরুল আবসার মনসুর, মাওলানা সোলাইমান, মাওলানা ওয়ায়েস উল্লাহ এবং মাওলানা কাজী জুলফিকার আলমসহ অন্যরা।

জশনে জুলুসে অংশ নেওয়া মুসল্লিরা ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ এবং ‘নারায়ে রেসালাত, ইয়া রাসুলুল্লাহ (সা.)’ ধ্বনিতে মুখর করে তোলেন পুরো এলাকা। এ সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান জানানো হয়।

পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এছাড়া ফেনীর পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলাতেও পবিত্র ইদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে পৃথকভাবে জশনে জুলুস ও বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা