• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
Headline
মাদকবিরোধী স্লোগানে মুখর সরাইলের রাজপথ ভারতীয় মোটরসাইকেল পাচারের অভিযোগে ৯ জন গ্রেফতার গোরারাই বিদ্যালয়ে এসএসসি ২০২৭ ব্যাচের অভিভাবক সমাবেশ পরকীয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও আয়া আটক, আদালতে সোপর্দ ফ্যাসিবাদ ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ গোলাম পরওয়ারের শিক্ষায় সাফল্যের স্বীকৃতি: বীরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক পরিবারের পাশে সিংড়া প্রশাসন জয়ন্ত সেন অভাবকে জয় করে গড়লেন আত্মকর্মসংস্থানের স্বপ্ন নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা রৌমারীতে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে মামলা

শিক্ষায় সাফল্যের স্বীকৃতি: বীরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি / ৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) বীরগঞ্জ শালবন কমিউনিটি সেন্টারে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের আয়োজনে এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা, সাফল্য ও কৃতিত্বের স্বীকৃতি হিসেবে অনুষ্ঠানে তাদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহা. জুলফিকার আলী শাহ্।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আলহাজ্ব এ্যাড. মো. হামিদুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. সায়েম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মরহুম ইব্রাহীম মিয়ার সহধর্মিণী মোছা. আছিয়া খাতুন, উপদেষ্টা পর্ষদ সদস্য আলহাজ্ব মোছা. নঈমা সুলতানা, আলহাজ্ব আকবর কবীর মো. নিয়ামুল খোদা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আসাদুল ইসলাম দুলাল, এ্যাড. মো. নুরুল ইসলাম, ডা. এ.বি.এম. সোহেল মাহমুদ, মোছা. শাহানা বেগম শানু, রেজাউল করিম শেখ, আহিটেই পলিটেকনিক, বীরগঞ্জ, দিনাজপুরের উপাধ্যক্ষ বিপাশ বসাক, সিনিয়র শিক্ষক আসাদুল ইসলাম দুলালসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের আমন্ত্রিত শিক্ষকবৃন্দ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে। পাশাপাশি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদানের মতো আয়োজন শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও মনোযোগী ও অনুপ্রাণিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানের শেষ পর্বে এসএসসি ২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ও উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং অষ্টম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ ও সম্মাননা তুলে দেওয়া হয়।

আয়োজকরা কৃতী শিক্ষার্থীদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়ে বলেন, তাদের সাফল্যের ধারাবাহিকতা ভবিষ্যৎ প্রজন্মকে শিক্ষার প্রতি উৎসাহিত করবে। একই সঙ্গে এ ধরনের উদ্যোগ বীরগঞ্জের শিক্ষাক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা