• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
Headline
ফ্যাসিবাদ ঠেকাতে জুলাই সনদ বাস্তবায়নের তাগিদ গোলাম পরওয়ারের শিক্ষায় সাফল্যের স্বীকৃতি: বীরগঞ্জে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো কৃষক পরিবারের পাশে সিংড়া প্রশাসন জয়ন্ত সেন অভাবকে জয় করে গড়লেন আত্মকর্মসংস্থানের স্বপ্ন নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা রৌমারীতে আগুনের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ, ১২ জনের বিরুদ্ধে মামলা পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা বোয়ালমারীতে ভবনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শ্রদ্ধা নিবেদন অবৈধ ড্রেজার মেশিন জব্দ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক সভা

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

জাহাঙ্গীর আলম,জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া**

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম), হিজরি ১৪৪৮ উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় প্রস্তুতিমূলক ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পবিত্র ১২ রবিউল আউয়াল যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

সভায় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আলেম-ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব ও সংশ্লিষ্টরা।

সভায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে ধর্মীয় আলোচনা, মিলাদ মাহফিল ও অন্যান্য কর্মসূচি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বক্তারা পবিত্র ঈদে মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে মহানবী হযরত মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনাদর্শ অনুসরণ এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আগামী ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা