• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা
/ সারাদেশ
‎নিখোঁজের দুই দিন পর ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের দক্ষিণ বেলমুড়া এলাকার একটি ডোবা থেকে ফরিদুল রহমান (৩৬) নামে এক মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নাসিরনগর থানা পুলিশ। read more
মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে সাত মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার(২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর-চন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের
আফজাল মিয়,বিশ্বনাথ প্রতিনিধি: উজ্জ্বল ভভিষ্যৎ ও মানসম্মত শিক্ষার প্রত্যয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার কামালপুরে অবস্থিত ‘আল হেরা জামেয়া ইসলামী একাডেমী’ এর দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আল আমিন,যবিপ্রবি প্রতিনিধি: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে মাইক্রোবায়োলজি বিভাগের আয়োজনে ‘নেক্সটজেন মাইক্রোবায়োলজি-২’ শীর্ষক ২য় জাতীয় সম্মেলন। ‘2nd National Conference on Emerging Horizons of Microbiology’ শীর্ষক এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২৫০ জন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থী অংশ নেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের কার্যক্রম শুরু হয়। পরে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক হাসান এবং জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। সম্মেলনের কনভেনর ছিলেন যবিপ্রবির মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সেলিনা আক্তার। আয়োজক কমিটির অর্গানাইজিং সেক্রেটারি ছিলেন মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. অভিনু কিবরিয়া ইসলাম। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিনসহ আমন্ত্রিত অতিথিরা। উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির তাঁর বক্তব্যে গবেষণার মূল লক্ষ্য জনগণের প্রয়োজন পূরণে নিবেদিত হওয়া উচিত বলে উল্লেখ করেন। তিনি বলেন, মানুষের বাস্তব চাহিদা ও সমস্যাকে সামনে রেখে গবেষণার বিষয় নির্ধারণ করতে হবে এবং গবেষণার ফলাফল জনকল্যাণে কাজে লাগাতে হবে। যবিপ্রবিতে গবেষণার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং গবেষণাকে মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে যুক্ত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। সম্মেলনের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় কি-নোট সেশন। এতে বক্তব্য দেন বাংলাদেশ সোসাইটি অব মাইক্রোবায়োলজিস্টসের সভাপতি এবং সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. লতিফুল বারী। তিনি মাইক্রোবায়োলজি ও অণুজীববিজ্ঞানভিত্তিক গবেষণার সাম্প্রতিক অগ্রগতি এবং এর বিভিন্ন প্রয়োগ নিয়ে আলোচনা করেন। ওয়ান হেলথ ল্যাবরেটরি, আইসিডিডিআর,বির সিনিয়র সায়েন্টিস্ট ও প্রধান এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো ড. জিয়াউর রহমান নিপাহ ভাইরাস, ওয়ান হেলথ ও সংক্রামক রোগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বক্তব্য দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক এবং বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের ফেলো অধ্যাপক ড. মুনাওয়ার সুলতানা পোল্ট্রিতে প্রোবায়োটিকের ব্যবহারসহ মাইক্রোবায়োলজি ও সংশ্লিষ্ট গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন। দুপুরে বিরতির পর বেলা আড়াইটায় শুরু হয় পোস্টার প্রেজেন্টেশন, গবেষণা পোস্টার প্রদর্শনী ও গবেষণাভিত্তিক ওরাল প্রেজেন্টেশন। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকরা তাঁদের গবেষণার ফলাফল উপস্থাপন করেন। সম্মেলনে দেশ-বিদেশের প্রায় ২৫০ জন গবেষক, শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক অংশ নেন। তাঁদের অংশগ্রহণে মাইক্রোবায়োলজি, জনস্বাস্থ্য, সংক্রামক রোগ, প্রাণিসম্পদ ও জীবপ্রযুক্তিসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গবেষণার সাম্প্রতিক অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়। দিনব্যাপী সম্মেলনের শেষ পর্বে বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ড. অভিনু কিবরিয়া ইসলামের সঞ্চালনায় এবং সম্মেলনের কনভেনর অধ্যাপক ড. সেলিনা আক্তারের সভাপতিত্বে এ পর্ব অনুষ্ঠিত হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত অলিম্পিয়াডের ফাইনাল রাউন্ডের বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। একই সঙ্গে পোস্টার প্রেজেন্টেশন, গবেষণা ওরাল প্রেজেন্টেশন এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের অলিম্পিয়াডের বিজয়ীদের মধ্যেও পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
নাঈম উদ্দিন,নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার নাঙ্গলকোট হাছান মেমোরিয়াল সরকারি কলেজের আয়োজনে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা শনিবার দুপুরে ডাক্তার কামারুজ্জামান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটর মালিক সমিতি ও মোটর শ্রমিক ইউনিয়নের মধ্যে সৃষ্ট বিরোধের অবসান হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার মধ্যস্থতায় উভয় পক্ষের নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত বৈঠকে আলোচনার মাধ্যমে বিরোধের মীমাংসা করা হয়।
ঐতিহ্যবাহী মানিকগঞ্জ জাদুঘরের প্রতিষ্ঠাতা সভাপতি প্রয়াত মোহাম্মদ আজহারুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মারক গ্রন্থ প্রকাশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায়
পেশাগত দায়িত্ব পালনে অনন্য অবদান, সততা, নিষ্ঠা ও সেবামূলক কাজের স্বীকৃতিস্বরূপ অদ্য ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ রাজারবাগ পুলিশ লাইন্সে আয়োজিত জমকালো অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ মহোদয়ের

ফেসবুকে আমরা