• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
Headline
কমলগঞ্জে বর্ণিল উৎসব মণিপুরী মহারাসলীলা প্রস্তুতি ফ্যাসিজমবিরোধী সব রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অস্থিতিশীলতা রুখে দেওয়া হবে: ডেপুটি স্পিকার সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন এর নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল মহম্মদপুরে ছাত্রদল নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা

মনোহরদীতে ইয়াবা সেবনের দায়ে তিনজনের ৭ মাস করে কারাদণ্ড

Reporter Name / ১৩৪ Time View
Update : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

মোঃএমরুল ইসলাম,ষ্টাফ রিপোর্টার,নরসিংদী

নরসিংদীর মনোহরদীতে ইয়াবা সেবন করে উশৃঙ্খল আচরণের অভিযোগে তিনজনকে সাত মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার(২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর-চন্দনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—ইমন, সাদিকুল ও সজীব।

অভিযানে মনোহরদী থানার এএসআই মাহফুজ সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মোহাম্মদ সজিব মিয়া।

আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশোধিত ২০২৩ সালের বিধান অনুযায়ী তিনজনকে পৃথকভাবে সাত মাস করে কারাদণ্ড দেন।

প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা