• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
Headline
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ‘দৈনিক আমাদের কথা’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রাষ্ট্রের টাকার জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পেট্রোলসদ্যৃশ তরল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, রাজশাহী মেডিক্যালে ভর্তি কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত নদী বাঁচাও, দেশ বাঁচাও একজন জেলা প্রশাসক থেকে শিক্ষকেরা শিখবে কি? সাবেক শিবির কর্মী-সাথী ও সদস্যদের নিয়ে জামায়াতের সমাবেশ রাজনীতিতে উদারতা না থাকায় গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র

কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Reporter Name / ১৭ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

মোঃ মুক্তাদির হোসেন,স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে এক বছরের সশ্রম সাজাপ্রাপ্ত আসামী মো. আব্দুল বাতেনকে (৪৪) গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। শনিবার (২২ আগস্ট) সন্ধ্যায় কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম এ তথ্য নিশ্চিত করেন। উপজেলার মোক্তারপুর ইউনিয়নের রাথুরা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম বলেন, শনিবার (২২ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক শফিকুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পরে পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. আব্দুল বাতেনকে স্থাণীয় রাথুরা বাজার থেকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের তথ্য জানিয়ে কালীগঞ্জ থানার এস আই মো. মাসুদ রানা শামিম বলেন, কালীগঞ্জ থানার মামলা নাম্বার ২(৭)১৫ এ দন্ডবিধি ৩২৪ ধারায় আদালত মো. আব্দুল বাতেনকে এক বছর সশ্রম কারাদন্ড প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিলেন। রবিবার সকালে তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা