• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
Headline
পেট্রোলসদ্যৃশ তরল ঢেলে শ্রমিক সর্দারকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা, রাজশাহী মেডিক্যালে ভর্তি কালীগঞ্জে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত নদী বাঁচাও, দেশ বাঁচাও একজন জেলা প্রশাসক থেকে শিক্ষকেরা শিখবে কি? সাবেক শিবির কর্মী-সাথী ও সদস্যদের নিয়ে জামায়াতের সমাবেশ রাজনীতিতে উদারতা না থাকায় গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা কাপাসিয়ায় গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি

সাবেক শিবির কর্মী-সাথী ও সদস্যদের নিয়ে জামায়াতের সমাবেশ

মো:মামুন রহমান, নিজস্ব প্রতিবেদক; / ১৫ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী, সাথী ও সদস্যদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) পঞ্চগড় জেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ সমাবেশে জেলার বিভিন্ন পর্যায়ের সাবেক ছাত্রশিবির কর্মী, সাথী ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও পঞ্চগড় জেলা আমীর মাওলানা ইকবাল হোসাইন। তিনি সাবেক ছাত্রশিবিরের কর্মী-সাথী ও সদস্যদের সংগঠনের কার্যক্রমে সম্পৃক্ততা এবং ভবিষ্যৎ ভূমিকা নিয়ে বক্তব্য দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন।
এছাড়া বক্তব্য রাখেন জেলা নায়েবে সেক্রেটারি ও সাবেক কেন্দ্রীয় মাদরাসা সম্পাদক মো. মনিরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মো. জয়নাল আবেদীন, সাইয়েদ নুরে আলম এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পঞ্চগড় জেলা সভাপতি মো. রাশেদ ইসলাম।
বক্তারা সাবেক কর্মী-সাথী ও সদস্যদের পারস্পরিক যোগাযোগ ও সাংগঠনিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নৈতিকতা, আদর্শ ও সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ সাবেক কর্মী, সাথী ও সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা