• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline
রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সভা অনুষ্ঠিত নদী বাঁচাও, দেশ বাঁচাও একজন জেলা প্রশাসক থেকে শিক্ষকেরা শিখবে কি? সাবেক শিবির কর্মী-সাথী ও সদস্যদের নিয়ে জামায়াতের সমাবেশ রাজনীতিতে উদারতা না থাকায় গণতন্ত্রের আড়ালে স্বৈরতন্ত্র নিজের ঘরে নিজে আগুন লাগিয়ে চাচাতো ভাই সহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা কাপাসিয়ায় গাছ কাটার অভিযোগ, প্রাণনাশের হুমকির দাবি বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা মহামান্য চ্যান্সেলর ও রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে পবিপ্রবির মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান এর অভিনন্দন মাদকবিরোধী স্লোগানে মুখর সরাইলের রাজপথ

গোরারাই বিদ্যালয়ে এসএসসি ২০২৭ ব্যাচের অভিভাবক সমাবেশ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি / ৮ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী।

সমাবেশে আগামী এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জন, শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করা এবং শিক্ষকদের নিয়মিত ও মানসম্মত পাঠদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত সাফল্য অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ এবং অভিভাবকদের নিয়মিত খোঁজখবর শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের বিজ্ঞ আইনজীবী ও গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, বর্তমান এডহক কমিটির সভাপতি মাওলানা দুরুদ আহমেদ, দাতা সদস্য আমিরুল ইসলাম সাহেদ, ইউপি সদস্য মো. ইলিয়াছ মিয়া, অভিভাবক আবুল হোসেন ও সামছুল ইসলামসহ অনেকে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান, সাবেক সদস্য মো. সেলিম মিয়া, সহকারী শিক্ষক শুভ্রত চন্দ্র বিশ্বাস, দূর্যয় গোপ, খাইরুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সমাবেশে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের ফলাফল আরও ভালো করার লক্ষ্যে বিদ্যালয় ও অভিভাবকদের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা