• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
Headline
বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ১২ লাখ টাকার ভারতীয় মালামাল আটক সিংড়ায় টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজে অভিভাবক সমাবেশ মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবার মান ও পরিবেশ পর্যবেক্ষণে ইউএনও নীলফামারীতে ১৬ জন সরকারি প্রাথমিক শিক্ষকের বদলি কালীগঞ্জে শোকের ছায়া, সাবেক জেলা পরিষদ সদস্য নান্নুর দাফন সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ চায়না দুয়ারি জালের বড় চালান জব্দ নাগেশ্বরীতে পরিবেশ রক্ষায় ‘সবুজ উৎসব-২০২৬’ রায়পুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা পটিয়া কলেজিয়েট স্কুল এন্ড কলেজের দায়িত্বে নতুন এডহক কমিটি গৌরীপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

চেয়ারম্যান প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর ইউনিয়নে ফরাস উদ্দিনের গণসংযোগ

কুলেন্দু শেখর দাস,সুনামগঞ্জ প্রতিনিধি / ২৪ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ৭নং লক্ষ্মীপুর ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ এলাকায় গণসংযোগ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৭নং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ জনগণের সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান প্রার্থী মোঃ ফরাস উদ্দিন ইউনিয়নের বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন।

গণসংযোগকালে তিনি লক্ষ্মীপুর ইউনিয়নের বিভিন্ন অবকাঠামোগত সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

মোঃ ফরাস উদ্দিন ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনাদের ভোট আমার প্রত্যাশা ও প্রাপ্তির জায়গা। আপনাদের সেবা করাই আমার প্রধান ব্রত।”

তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার ৫৩ বছর পেরিয়ে গেলেও লক্ষ্মীপুর ইউনিয়নের জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও চিকিৎসাসেবার মতো বিষয়গুলো প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। এসব ক্ষেত্রে ইউনিয়নবাসীর প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন নিশ্চিত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন সময়ে জনপ্রতিনিধিরা নির্বাচনের আগে জনগণের মৌলিক অধিকার বাস্তবায়নের নানা প্রতিশ্রুতি দিলেও নির্বাচিত হওয়ার পর অনেক প্রতিশ্রুতিই বাস্তবায়ন হয়নি। এবার তিনি শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থেকে জনগণের পাশে থেকে কাজ করার সুযোগ চান।

মোঃ ফরাস উদ্দিন বলেন, “একবার আমাকে জনপ্রতিনিধি হওয়ার সুযোগ করে দিন। জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে আপনারাই জনতার আদালতে আমার বিচার করবেন।”

তিনি মাদকমুক্ত সমাজ গঠন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নতিসহ ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় তিনি ৭নং লক্ষ্মীপুর ইউনিয়নবাসীর সমর্থন পেলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা