• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
Headline
খালিশপুরে বিএনপির প্রতিবাদী অবস্থান কর্মসূচি শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি

ইজারা ব্যবস্থার বিরুদ্ধে সোচ্চার বাঙলাদেশ লেখক শিবির সিলেট

আফজাল মিয়া,সিলেট বিশ্বনাথ উপজেলা সংবাদদাতা / ৪৪ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

ইজারা ব্যবস্থা বাতিল, প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাসহ ১০ দফা দাবি উত্থাপন করেছে বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখা। এ দাবিতে সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলারও আহ্বান জানানো হয়েছে।

রোববার সিলেট প্রেসক্লাবে বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার উদ্যোগে ‘ইজারা ব্যবস্থা—প্রেক্ষাপট ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি খালেদ উদ দীনের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাধারণ সম্পাদক মিনহাজ আহমেদ।

আলোচনা সভায় বক্তব্য দেন জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম মকবুল, প্রবীণ রাজনীতিক ও বাঙলাদেশ লেখক শিবিরের সদস্য নুরুল হুদা সালেহ, বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাবেক সহ-সভাপতি আকলিছ আহমেদ চৌধুরী, কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মো. সাহেব আলী, মোহাম্মদ জসিম উদ্দিন ও সদস্য জুনেদ আহমেদ।

এছাড়া গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুরের বাসিন্দা শাওন দেবনাথ, বাঙলাদেশ লেখক শিবির সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক কবি মজনু মুহিবুর রহমান, প্রচার সম্পাদক সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সদস্য শিরিন মিয়া ও আব্দুর রাজ্জাক, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ জামিল, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. মুহিবুর রহমান এবং অর্থনীতির সহকারী অধ্যাপক শামসুল কিবরিয়া বক্তব্য দেন।

মূল প্রবন্ধে মিনহাজ আহমেদ ইজারা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট, বিদ্যমান আইন ও আইনের প্রয়োগ নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে ইজারা ব্যবস্থার কারণে অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় সৃষ্ট নেতিবাচক প্রভাবের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

গোয়াইনঘাট উপজেলার দক্ষিণ প্রতাপপুর গ্রামের বাসিন্দা শাওন দেবনাথ তার বক্তব্যে বালু উত্তোলনের কারণে গ্রামের অস্তিত্ব বিলীন হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেন। তিনি বালু উত্তোলনের ফলে স্থানীয় পরিবেশ ও জনজীবনে সৃষ্ট প্রভাবের বিষয়েও আলোচনা করেন।

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কৃষক-মজুর-মৎস্যজীবী সংগ্রাম কমিটির সমন্বয়ক মো. সাহেব আলী উথাইরা গাংয়ে পরিবেশ বিপন্ন করে বালু উত্তোলনের বিষয়টি তুলে ধরেন। সংগঠনের অপর সমন্বয়ক মোহাম্মদ জসিম উদ্দিন জনগণের সম্পদ বালু, মাটি, পাথর ও জলাশয়ের ওপর অধিকার প্রতিষ্ঠায় জনগণকে সংগঠিত হওয়ার আহ্বান জানান।

জাতীয় মুক্তি কাউন্সিল সিলেট জেলা শাখার সমন্বয়ক নুরুল ইসলাম মকবুল ইজারা ব্যবস্থার ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জনগণের আন্দোলন-সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। সাংবাদিক বদরুল ইসলাম মহসিন নদী ও খাল দখল করে ঘরবাড়ি নির্মাণের বিষয়টি তুলে ধরেন।

দোয়ারাবাজারের বাসিন্দা শ্রমিক নেতা আব্দুর রাজ্জাক স্থানীয়ভাবে বালু ও মাটি উত্তোলনের সঙ্গে জড়িতদের কর্মকাণ্ডের বিষয়টি তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে খালেদ উদ দীন বালু, মাটি, পাথর ও পানিসহ প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ১০ দফা দাবি উত্থাপন করেন।

দাবিগুলোর মধ্যে রয়েছে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ বাতিল, বালু-মাটি-পাথর ও পানি প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনায় স্থানীয় অধিবাসীদের সম্পৃক্ত করে নীতিমালা প্রণয়ন, প্রাকৃতিক সম্পদ ব্যক্তি খাতে ইজারা না দেওয়া, অভিযুক্ত ইজারাদারদের ব্যাংক হিসাব জব্দ করা, হাইড্রোগ্রাফিক, বাথিমেট্রিক সার্ভে ও নদীর গঠনগত সমীক্ষার ভিত্তিতে বালুমহাল ও জলমহালের সীমানা নির্ধারণ এবং প্রাকৃতিক সম্পদ উত্তোলন ও বিক্রয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নিয়োগ করা।

এছাড়া নদীর ভূ-প্রাকৃতিক পরিবেশ, প্রতিবেশ, জীববৈচিত্র্য, মানুষের জীবন ও জীবিকা রক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা থেকে প্রাকৃতিক সম্পদের ওপর জনগণের অধিকার ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং উত্থাপিত দাবিগুলো বাস্তবায়নে সংগঠিতভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা