• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টিতে ধান নিয়ে দুশ্চিন্তায় কৃষক, নষ্ট হচ্ছে ফসল মৌলভীবাজারে ১০ লাখ টাকার ভারতীয় তামাকজাত দ্রব্য উদ্ধার পীরগঞ্জে রানীশংকৈল বনাম পীরগঞ্জ প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন, গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ৫ নেতা সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতায় এগিয়ে চলেছেন রাসেল পানছড়িতে রাজপথে বিএনপি, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ইবি দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি, বর্ণিল সাজে সেজেছে ক্যাম্পাস গভীর রাতে ধর্মপাশায় পুলিশের অভিযান, গ্রেফতার দুই মামলার আসামি টুঙ্গিপাড়ায় বিএনপি-এনসিপির এক ডজন নেতাকর্মীর দলত্যাগ তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ইবিতে শিক্ষক-শিক্ষার্থীদের দোয়া

জৈন্তাপুরের উন্নয়নে নতুন অধ্যায়, পৌরসভা অনুমোদনে আনন্দ মিছিল

খালিদ হাসান (মিলু)  / ৩৬ Time View
Update : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়ায় জৈন্তাপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে জৈন্তাপুর সদরে একটি আনন্দ মিছিল ও শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

​জানা গেছে, সরকারের পক্ষ থেকে জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়ার পর পরই স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এই আনন্দঘন মুহূর্তকে উদযাপন করতে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সাধারণ জনগণ জৈন্তাপুর সদরের প্রধান প্রধান সড়কে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করেন।

​মিছিলটি জৈন্তাপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের হাতে ছিল ব্যানার ও ফেস্টুন। ব্যানারে জৈন্তাপুরকে পৌরসভা হিসেবে অনুমোদন দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আনন্দ মিছিলে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জৈন্তাপুর সদর এলাকা।

​মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় নেতৃবৃন্দ এই যুগোপযোগী ও জনকল্যাণমুখী সিদ্ধান্তের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ জানান। তারা বলেন, জৈন্তাপুর পৌরসভা ঘোষিত হওয়ায় এলাকার উন্নয়ন ও নাগরিক সুযোগ-সুবিধা আরও বহুগুণ বৃদ্ধি পাবে।

​উক্ত আনন্দ মিছিলে জৈন্তাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা