• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Headline
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরেছে কৃষ্ণপুর ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও মুয়াজ্জিন প্রশিক্ষণ আগামীকাল নারী ও শিশুদের রক্ষায় শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে-মহিলা বিভাগ-ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইলে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড    মানবতার নীরব সৈনিক: রোগীর সেবায় নিরলস শ্রী লিটন পাল মানবতার চার ফরি ওয়ালা নিজ গ্রামে ৫০০ মিটার রাস্তার ময়লা পরিষ্কার ডিমলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বালিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন গভীর সমুদ্রে ৩ দিন ভাসমান ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরেছে

মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর ,দিনাজপুর প্রতিনিধি:  / ৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মোঃ আজিজুল হাকিম পার্বতীপুর ,দিনাজপুর প্রতিনিধি: 

৬ মাস ২০দিন বন্ধ থাকার পর দেশের একমাত্র কয়লাভিত্তিক দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। আজ বুধবার (২০ মে) বিকেল ৫টা ৪৫ মিনিট থেকে পুনরায় ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটের উৎপাদিত ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরুর বিষয়টি নিশ্চিত করেন বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক। তিনি আর বলেন, প্রয়োজনীয় মেরামত শেষে তৃতীয় ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছ। ধীরে ধীরে বেড়ে আগামীকাল বৃহস্পতিবার (২১) সকাল থেকে ১৫০-১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়ে এপর্যায়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত হবে। এরজন্য দৈনিক ২ হাজার থেকে ২ হাজার ৫০০ টন কয়লার প্রয়োজন পড়বে। অপরদিকে, প্রথম ইউনিটটি উৎপাদনে রয়েছে, এটি চালু রাখতে দৈনিক ৭০০-৮০০ মে.টন কয়লা লাগছে। বর্তমানে দুটি ইউনিট চালু থাকায় উত্তরাঞ্চলে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে আশা প্রকাশ করেন।

বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক জানিয়েছেন, যাত্রিক ত্রুটির কারণে ২৭৫ মেগাওয়াট ক্ষমতার ৩ নম্বর ইউনিটটির বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। চীনা হারবিন কোম্পানি তৃতীয় ইউনিট এর মেরামত কাজ শেষে উৎপাদনে ফিরেছে। প্রথম ইউনিটটি অনেক পুরনো, প্রতি ৫ বছর পর পর মেরামত করতে হয়। ইতিমধ্যে ২০ বছর হয়ে গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা