• শুক্রবার, ২২ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট উৎপাদনে ফিরেছে কৃষ্ণপুর ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও মুয়াজ্জিন প্রশিক্ষণ আগামীকাল নারী ও শিশুদের রক্ষায় শরীয়াহ আইন প্রবর্তন করতে হবে-মহিলা বিভাগ-ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘাটাইলে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির অপরাধে মোবাইল কোর্টে কারাদণ্ড    মানবতার নীরব সৈনিক: রোগীর সেবায় নিরলস শ্রী লিটন পাল মানবতার চার ফরি ওয়ালা নিজ গ্রামে ৫০০ মিটার রাস্তার ময়লা পরিষ্কার ডিমলায় এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  বালিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ ২০২৬ এর শুভ উদ্বোধন গভীর সমুদ্রে ৩ দিন ভাসমান ফিশিং বোটসহ ১৪ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড স্ক্রিনিং সাফল্যে প্রথম শ্রীমঙ্গল উপজেলার ডা. সিনথিয়া তাসমিন

কৃষ্ণপুর ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে ওয়াজ মাহফিল ও মুয়াজ্জিন প্রশিক্ষণ আগামীকাল

স্টাফ রিপোর্টার : / ৩৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার :

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নে ওয়াজ মাহফিল ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ আযান-ইকামাত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে কৃষ্ণপুর ইউনিয়ন ওলামা পরিষদ।

 

আগামীকাল শুক্রবার (২২ মে ২০২৬) বীরগাঁও চৌরাস্তা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে দিনব্যাপী এ ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হবে।

 

আয়োজক সূত্রে জানা যায়, আসর নামাজের পরপরই মুয়াজ্জিনদের জন্য ‘আযান ও ইকামাত প্রশিক্ষণ’ কার্যক্রম শুরু হবে। পরে পবিত্র কোরবানির ইতিহাস, তাৎপর্য ও বিভিন্ন মাসয়ালা বিষয়ে আলোচনা করবেন আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লাখপুর কামিল মাদরাসার শাইখুল হাদিস আল্লামা মাহমুদুল্লাহ সাহেব (দা.বা.)।

 

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখবেন গাজীপুর চৌরাস্তা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মনির হোসেন আল-আযহারী, বীরগাঁও চৌরাস্তা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা সাইফুল ইসলাম এবং মাওলানা নাদিম হোসেন নূরনগরী।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কৃষ্ণপুর ইউনিয়ন ওলামা পরিষদের প্রধান উপদেষ্টা মাওলানা ক্বারী মোহাম্মদ জয়নাল আবেদীন বীরগাঁও।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষ্ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শুক্কুর আলী (বিএসসি)।

 

এছাড়াও অনুষ্ঠানের উদ্বোধন করবেন বীরগাঁও চৌরাস্তা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি সিরাজ উদ্দিন মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মো. আলমগীর হিমেল।

 

পুরো অনুষ্ঠান পরিচালনা করবেন মাওলানা আফজাল হোসেন, মাওলানা কবির হোসেন ও মাওলানা কাইয়ুম।

কৃষ্ণপুর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-মামুন অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত থেকে দ্বীনি জ্ঞান অর্জনের আহ্বান জানিয়েছেন।

 

আয়োজকরা জানান, আসর নামাজের পরপরই আযান প্রশিক্ষণ শুরু হবে। তাই এলাকার মুয়াজ্জিন ও আগ্রহীদের যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা