• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
Headline
তরুণ উদ্যোক্তা তৈরিতে মনোহরগঞ্জে ‘উদ্যোগ’ কর্মসূচির কর্মশালা দুদকের গুরুত্বপূর্ণ দায়িত্বে কক্সবাজারের আইনজীবী রশিদুল আলম চৌধুরী মহেশখালীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যের উপস্থিতিতে সভা রাফি সভাপতি, সাদ সম্পাদক; ইবিতে ঢাকা জেলা কল্যাণ সমিতির নতুন কমিটি ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমিয়ে সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের পথচারীদের চলাচল নির্বিঘ্ন করতে ধুনটে ফুটপাত দখলবিরোধী অভিযান কিশোরগঞ্জে শ্রেষ্ঠ ওসির সম্মাননা পেলেন কটিয়াদী মডেল থানার রফিকুল ইসলাম শেখ হাসিনাকে বাংলাদেশের মাটিতে জায়গা দেবে না জনগণ: শ্রীপুরে এমপি বাচ্চু গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বারহাট্টায় নতুন উদ্যোগ, উদ্বোধন করলেন এমপি নৈরাজ্য সৃষ্টির চেষ্টার প্রতিবাদে পীরগঞ্জে বিএনপি ও সহযোগী সংগঠনের মিছিল

ইবির পঞ্চম সমাবর্তনের ফি কমিয়ে সময় বাড়ানোর দাবি শিক্ষার্থীদের

Reporter Name / ২১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আব্দুল হালিম,ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পঞ্চম সমাবর্তনের নিবন্ধন ফি কমানোর দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। একইসঙ্গে তারা নিবন্ধনের সময় বৃদ্ধির দাবিও জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) এই দাবিতে উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন,  দীর্ঘ প্রতীক্ষার পর আয়োজিত পঞ্চম সমাবর্তন শিক্ষার্থীদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তবে নির্ধারিত নিবন্ধন ফি অনেক শিক্ষার্থীর আর্থিক সামর্থ্যের তুলনায় বেশি হওয়ায় তাদের একটি বড় অংশের জন্য এতে অংশগ্রহণ কঠিন হয়ে পড়ছে। বিশেষ করে নিয়মিত শিক্ষার্থীদের আর্থিক সীমাবদ্ধতার কারণে অনেকেই সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন। তাই আর্থিক অসামর্থ্য কিংবা সময়ের সীমাবদ্ধতা যেন কোনো শিক্ষার্থীর সমাবর্তনে অংশগ্রহণের পথে প্রতিবন্ধক হয়ে না দাঁড়ায়। সেজন্য নিবন্ধন ফি পুনর্নির্ধারণ ও সময়সীমা বৃদ্ধি করা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সমাবর্তনে অংশগ্রহণের সুযোগ পাবেন।

শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে রয়েছে— নিয়মিত শিক্ষার্থীদের জন্য সমাবর্তনের নিবন্ধন ফি ৩ হাজার টাকা এবং স্নাতক সনদ ফি ৫০০ টাকা নির্ধারণ করে সর্বসাকুল্যে ৩ হাজার ৫০০ টাকা করা। পাশাপাশি শিক্ষার্থীদের নিবন্ধনের পর্যাপ্ত সুযোগ নিশ্চিত করতে নিবন্ধনের সময়সীমা বাড়ানো।

আব্দুল হালিম
ইসলামী বিশ্ববিদ্যালয়,প্রতিনিধি
তারিখ :২৩/১১/২৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা