• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
Headline
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে রোডম্যাপের কথা জানালেন, নাহিদ ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপি নেতা কর্মীরা প্রান্তিক পরিবহন বাসের ধাক্কায় খালে অটোরিকশা, গুরুতর আহত ১ পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ছারলেন স্পিকার, হাফিজ উদ্দিন জলঢাকায় বৃষ্টিতে জনজীবনে ভোগান্তি: ভিজে যাচ্ছে কাটা ধান, ব্যাহত আলু-ভুট্টা রোপণ প্রতীক্ষার বগা সেতুর কাজ শুরু পঞ্চগড়ে ঋতুর পালাবদল, দিনে গরম রাতের শীতের আমেজ পর্তুগিজ রাজপরিবারের সদস্যের হাত ধরে বিশ্ববাজারে যাচ্ছে সিলেটের চা প্রধানমন্ত্রীর সঙ্গে শ্রমিক দলের নবগঠিত কমিটির দুই শীর্ষ নেতার সাক্ষাৎ অস্থিরতা প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে এমপি ফয়সল আমিন

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে রোডম্যাপের কথা জানালেন, নাহিদ ইসলাম

অনলাইন ডেক্স; / ২১ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক;

সরকারের অতীতের কিছু ভুলত্রুটির কারণে দেশের বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘বর্তমান পরিস্থিতিকে কোনো দলীয় লড়াই হিসেবে দেখার সুযোগ নেই। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্য প্রয়োজন। তবে সরকারের অতীতের ভুলত্রুটির কারণে বর্তমান অবস্থা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দেওয়ার দায়িত্বও সরকারের।’

সোমবার (২৩ নভেম্বর) প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘শুধু ডিসেম্বরকে কেন্দ্র করে চিন্তা না করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং আওয়ামী লীগের রাজনীতির বিষয়টি দীর্ঘমেয়াদে মোকাবিলার জন্য একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রয়োজন। একই সঙ্গে আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ভিত্তিতে একটি পররাষ্ট্রনীতি তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। যাতে পররাষ্ট্রনীতি কোনো নির্দিষ্ট দলের স্বার্থে পরিচালিত না হয়।’

সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সামাজিক ঐক্যের বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের সময়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নির্যাতন ও সম্পত্তি দখলের শিকার হয়েছেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা